📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 কল্যাণকাজের মূল

📄 কল্যাণকাজের মূল


উমর ইবনুল খাত্তাব রা. বলেন, প্রতিটি কাজের একটি মূল রয়েছে আর কল্যাণকাজের মূল হলো, অতি দ্রুত তা সম্পাদন করা。

টিকাঃ
[১০৪] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ৩/২৮৯

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 মানুষ তিন ধরনের

📄 মানুষ তিন ধরনের


উমর রা. বলেন, মানুষ তিন ধরনের। এক ধরনের মানুষ রয়েছে যারা কোনো কাজ করার আগে তার পরিণাম নিয়ে ভাবে। ফলে তারা যথাযথভাবে প্রতিটি বিষয় সম্পাদন করতে পারে। আরেক ধরনের মানুষ রয়েছে, তারা পরনির্ভর, পরিণাম না ভেবেই কাজ শুরু করে দেয়। যখন বিপদ আপতিত হয় তখন বিজ্ঞদের সাথে পরামর্শ করে এবং তাদের মতামত গ্রহণ করে। আর তৃতীয় শ্রেণির লোক হলো, সম্পূর্ণ নির্বোধ। তারা বুদ্ধিমান কারও সাথে পরামর্শ করে না। কেউ তাদের সঠিক পথ দেখালে তাও অনুসরণ করে না।

টিকাঃ
[১০৫] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ৩/২৮৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 আমি ধোঁকাবাজ নই

📄 আমি ধোঁকাবাজ নই


উমর ইবনুল খাত্তাব রা. বলেন, আমি ধোঁকাবাজ নই এবং ধোঁকাবাজদের দ্বারা আমি প্রতারিতও হই না।

টিকাঃ
[১০৬] আল-ইকদুল ফারিদ, ১/৫৩

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 সংশোধন

📄 সংশোধন


এক ব্যক্তি উমর ইবনুল খাত্তাব রা.-কে বলে, অমুক তো সত্যবাদী। হজরত উমর রা. তখন তাকে জিজ্ঞেস করেন, তুমি কি তার সঙ্গে সফর করেছ? সে বলে, না, তার সঙ্গে সফর করিনি। এরপর তিনি জিজ্ঞেস করেন, তার সাথে কি তোমার কোনো লেনদেন হয়েছে? লোকটি এবারও না-সূচক জবাব দেয়। হজরত উমর রা. পুনরায় জিজ্ঞেস করেন, তাহলে কি তুমি তার নিকট কোনোকিছু আমানত রেখেছিলে? সে এবারও বলে, না। হজরত উমর রা. তখন বলেন, তাহলে তো তুমি তার সম্পর্কে কিছুই জানো না। আমার ধারণা, তুমি তাকে মসজিদে নামাজ পড়তে দেখেই এই ধারণা করে ফেলেছ।

টিকাঃ
[১০৭] মোল্লা আলি কারি কৃত আল-আসসারুর মারফুআ, ক্রমিক নম্বর, ২২৭

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00