📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 ইখলাসের দুআ করা

📄 ইখলাসের দুআ করা


উমর রা. দুআ করতেন,
اللَّهُمَّ اجْعَلْ عَمَلِي كُلَّهُ صَالِحًا وَاجْعَلْهُ لِوَجْهِكَ خَالِصًا وَلَا تَجْعَلْ لِأَحَدٍ فِيْهِ شَيْئًا.
হে আল্লাহ, আপনি আমার সকল আমল কল্যাণমণ্ডিত করুন। তাকে আপনার জন্য একনিষ্ঠ করে তুলুন, যেন তাতে কারও জন্য কোনো অংশ না থাকে।

টিকাঃ
[১০০] ইবনে তাইমিয়া কৃত আল-ইসতিকামা, ২/২২৯

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 সুন্নাহর মাধ্যমে সমাধান

📄 সুন্নাহর মাধ্যমে সমাধান


উমর রা. বলেন, কোনো বিষয়ে জটিলতায় পড়লে তোমরা নবিজির সুন্নাহর মাধ্যমে সমাধান করো।

টিকাঃ
[১০১] ইবনে তাইমিয়া কৃত আল-ইসতিকামা, ১/৫

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 নিজের হিসাব নাও

📄 নিজের হিসাব নাও


উমর রা. এক গভর্নরের উদ্দেশে চিঠি লিখে বলেন, পরকালের কঠিন হিসাবের পূর্বেই আপনি নিজের হিসাব গ্রহণ করুন। কারণ যে ব্যক্তি কঠোর হিসাবের পূর্বেই স্বাচ্ছন্দ্যে নিজের হিসাব নিতে পারে তার ঠিকানা হয়ে থাকে এমন স্থানে, যা পেয়ে সে সন্তুষ্ট হয় এবং লোকেরা তার প্রতি ঈর্ষা করে। আর যে ব্যক্তির জীবনযাপন তাকে পরকালের কথা ভুলিয়ে দেয় এবং প্রবৃত্তির মধ্যে ডুবিয়ে রাখে তার শেষ ঠিকানা হয় এমন জায়গায়, যা দেখে সে আফসোস ও অনুশোচনা করতে থাকে। আপনাকে যে উপদেশ দেওয়া হলো তা স্মরণ রাখুন, যেন নিষেধকৃত বিষয় থেকে বিরত থাকতে পারেন।

টিকাঃ
[১০২] বাইহাকি কৃত আয-যুহদুল কাবির, ক্রমিক নম্বর ৩৪

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 বঞ্চিত করা হয় না

📄 বঞ্চিত করা হয় না


উমর রা. বলেন, যে ব্যক্তিকে দুআ করার তাওফিক দেওয়া হয়, তাকে দুআ কবুল থেকে বঞ্চিত করা হয় না। আল্লাহ তাআলা বলেন,
ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ
তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেবো। (সুরা মুমিন, ৬০)
যে ব্যক্তিকে কৃতজ্ঞতা আদায়ের তাওফিক দেওয়া হয়, তার নেয়ামত আরও বৃদ্ধি করে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন,
لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ
যদি কৃতজ্ঞতা আদায় করো, তবে আমি অবশ্যই (নেয়ামত) বৃদ্ধি করে দেবো। (সুরা ইবরাহিম, ৭)
আর যে ব্যক্তিকে ইসতেগফার তথা ক্ষমাপ্রার্থনার তাওফিক প্রদান করা হয়েছে, প্রার্থনা মঞ্জুর করা থেকে তাকে বঞ্চিত করা হয় না। আল্লাহ তাআলা বলেন,
وَاسْتَغْفِرُوا اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
তোমরা আল্লাহর নিকট ক্ষমাপ্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। (সুরা মুযযাম্মিল, ২০)

টিকাঃ
[১০৩] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ৩/২৮৮

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00