📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 কল্যাণকামনা

📄 কল্যাণকামনা


উমর রা. বলেন, সেই সম্প্রদায়ের মধ্যে কোনো কল্যাণ নেই যারা কল্যাণকামী নয়। তেমনই সেই সম্প্রদায়ের মধ্যে কোনো কল্যাণ নেই যারা কল্যাণকামীদের ভালোবাসে না।

টিকাঃ
[৯৮] রিসালাতুল মুসতারশিদিন, পৃ. ৭

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 উমর মারা গেছে

📄 উমর মারা গেছে


উমর রা. বলেন, প্রতিদিন বলা হয়, অমুক মারা গেছে, তমুক মারা গেছে; কিন্তু অবশ্যই এমন একদিন আসবে যেদিন বলা হবে, উমর মারা গেছে।

টিকাঃ
[৯৯] হাশিয়াতু রিসালাতিল মুসতারশিদিন, পৃ. ১১১

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 ইখলাসের দুআ করা

📄 ইখলাসের দুআ করা


উমর রা. দুআ করতেন,
اللَّهُمَّ اجْعَلْ عَمَلِي كُلَّهُ صَالِحًا وَاجْعَلْهُ لِوَجْهِكَ خَالِصًا وَلَا تَجْعَلْ لِأَحَدٍ فِيْهِ شَيْئًا.
হে আল্লাহ, আপনি আমার সকল আমল কল্যাণমণ্ডিত করুন। তাকে আপনার জন্য একনিষ্ঠ করে তুলুন, যেন তাতে কারও জন্য কোনো অংশ না থাকে।

টিকাঃ
[১০০] ইবনে তাইমিয়া কৃত আল-ইসতিকামা, ২/২২৯

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 সুন্নাহর মাধ্যমে সমাধান

📄 সুন্নাহর মাধ্যমে সমাধান


উমর রা. বলেন, কোনো বিষয়ে জটিলতায় পড়লে তোমরা নবিজির সুন্নাহর মাধ্যমে সমাধান করো।

টিকাঃ
[১০১] ইবনে তাইমিয়া কৃত আল-ইসতিকামা, ১/৫

ফন্ট সাইজ
15px
17px