📄 একাকিত্ব অবলম্বন
হজরত উমর রা. বলেন, নিশ্চয়ই একাকিত্ব অবলম্বন করে তাহলে সে কারও প্রতি খারাপ আচরণ থেকে বেঁচে যায়।
টিকাঃ
[৯৬] বাইহাকি কৃত আয-যুহদুল কাবির, ক্রমিক নম্বর, ১১৮
📄 পরীক্ষা
উমর রা. বলেন, আমাদেরকে যখন বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করা হয়েছে তখন আমরা ধৈর্যধারণ করেছি, কিন্তু যখন আমাদেরকে সচ্ছলতা দিয়ে পরীক্ষা করা হয়েছে তখন আর ধৈর্যধারণ করতে পারিনি।
টিকাঃ
[৯৭] হাশিয়াতু রিসালাতিল মুসতারশিদিন, পৃ. ৫২
📄 কল্যাণকামনা
উমর রা. বলেন, সেই সম্প্রদায়ের মধ্যে কোনো কল্যাণ নেই যারা কল্যাণকামী নয়। তেমনই সেই সম্প্রদায়ের মধ্যে কোনো কল্যাণ নেই যারা কল্যাণকামীদের ভালোবাসে না।
টিকাঃ
[৯৮] রিসালাতুল মুসতারশিদিন, পৃ. ৭
📄 উমর মারা গেছে
উমর রা. বলেন, প্রতিদিন বলা হয়, অমুক মারা গেছে, তমুক মারা গেছে; কিন্তু অবশ্যই এমন একদিন আসবে যেদিন বলা হবে, উমর মারা গেছে।
টিকাঃ
[৯৯] হাশিয়াতু রিসালাতিল মুসতারশিদিন, পৃ. ১১১