📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 দুআ

📄 দুআ


উমর রা. সাধারণত খুতবায় সব শেষে এই দুআ করতেন,
اللَّهُمَّ لَا تَدَعْنِي فِي غَمْرَةٍ وَلَا تَأْخُذْنِي فِي غِرَّةٍ وَلَا تَجْعَلْنِي مَعَ الغَافِلِين.
হে আল্লাহ! আমাকে বিপদ-আপদে ফেলবেন না, আকস্মিক মৃত্যু দেবেন না এবং আমাকে উদাসীনদের দলভুক্ত করবেন না।

টিকাঃ
[৯৫] আল-ইকদুল ফারিদ, ৩/১৮৪

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 একাকিত্ব অবলম্বন

📄 একাকিত্ব অবলম্বন


হজরত উমর রা. বলেন, নিশ্চয়ই একাকিত্ব অবলম্বন করে তাহলে সে কারও প্রতি খারাপ আচরণ থেকে বেঁচে যায়।

টিকাঃ
[৯৬] বাইহাকি কৃত আয-যুহদুল কাবির, ক্রমিক নম্বর, ১১৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 পরীক্ষা

📄 পরীক্ষা


উমর রা. বলেন, আমাদেরকে যখন বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করা হয়েছে তখন আমরা ধৈর্যধারণ করেছি, কিন্তু যখন আমাদেরকে সচ্ছলতা দিয়ে পরীক্ষা করা হয়েছে তখন আর ধৈর্যধারণ করতে পারিনি।

টিকাঃ
[৯৭] হাশিয়াতু রিসালাতিল মুসতারশিদিন, পৃ. ৫২

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 কল্যাণকামনা

📄 কল্যাণকামনা


উমর রা. বলেন, সেই সম্প্রদায়ের মধ্যে কোনো কল্যাণ নেই যারা কল্যাণকামী নয়। তেমনই সেই সম্প্রদায়ের মধ্যে কোনো কল্যাণ নেই যারা কল্যাণকামীদের ভালোবাসে না।

টিকাঃ
[৯৮] রিসালাতুল মুসতারশিদিন, পৃ. ৭

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00