📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 প্রয়োজন পরিমাণে সন্তুষ্ট থাকা

📄 প্রয়োজন পরিমাণে সন্তুষ্ট থাকা


হজরত আবু বকর রা. মৃত্যুশয্যায় উপনীত হওয়ার সময় একবার হজরত সালমান রা. বললেন, হে আল্লাহর রাসুলের খলিফা! আপনি আমাকে অসিয়ত করুন। হজরত আবু বকর রা. তখন বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা অচিরেই আপনাদের জন্য এই দুনিয়ার ধনসম্পদ ও ঐশ্বর্যের দুয়ার খুলে দেবেন। সাবধান, তখন যতটুকু হলেই যথেষ্ট তার চেয়ে অধিক গ্রহণ করবেন না। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে আল্লাহ তাআলার নিরাপত্তায় চলে যায়।
আল্লাহর সেই নিরাপত্তা বিঘ্নিত করার প্রয়াস চালাবেন না। অন্যথায় আল্লাহ তাআলা আপনাকে অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করবেন।

টিকাঃ
[৮৯] আহমাদ ইবনু হাম্বল কৃত আয-যুহদ, ১৩৭

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 চিকিৎসক

📄 চিকিৎসক


হজরত আবু বকর সিদ্দিক রা. যখন অসুস্থ হয়ে পড়েন তখন লোকেরা তাকে বলে, আপনার জন্য কি কোনো ডাক্তার ডেকে আনব? হজরত আবু বকর রা. তখন বলেন, ডাক্তার তো আমার অবস্থা দেখে গেছে। তারা জিজ্ঞেস করে, ডাক্তার কী বলেছে আপনাকে? তিনি বলেন, ডাক্তার বলেছে, আমি যা খুশি তাই করতে পারি। অর্থাৎ তিনি আল্লাহ তাআলার কথা বোঝাচ্ছিলেন যে, আল্লাহ তাআলা চাইলে তাকে সুস্থ করতে পারেন, চাইলে অসুস্থও রাখতে পারেন।

টিকাঃ
[৯০] আহমাদ ইবনু হাম্বল কৃত আয-যুহদ, ১৪০

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 দিরহাম

📄 দিরহাম


আবু বকর রা. বলেন, তোমার এই দ্বীন-ধর্ম পালন তো পরকালের জন্য আর দিনার-দিরহাম তথা অর্থসম্পদ তো হলো জীবনজীবিকার জন্য। যে ব্যক্তির নিকট অর্থসম্পদ থাকে না, সে কেবল পার্থিব কল্যাণ থেকে বঞ্চিত হয়।

টিকাঃ
[৯১] কানযুল উম্মাল, ৩/৭৩২

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 নফসের সাথে শত্রুতা

📄 নফসের সাথে শত্রুতা


আবু বকর রা. বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজের নফসের সাথে শত্রুতা করে আল্লাহ তাআলা তাকে আপন ক্রোধ থেকে বাঁচিয়ে দেন।

টিকাঃ
[৯২] কানযুল উম্মাল, ৩/৭৮৫

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00