📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 পরকালের মাধ্যমে উপদেশ প্রদান

📄 পরকালের মাধ্যমে উপদেশ প্রদান


আবু বকর রা. এক খুতবায় বলেন, আমি তোমাদেরকে ওসিয়ত করছি, দারিদ্র্য ও সংকটের সময়ও তোমরা আল্লাহকে ভয় করবে এবং যথাযথভাবে আল্লাহর গুণকীর্তন করবে। তাঁর নিকট ক্ষমাপ্রার্থনা করবে, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। জেনে রাখো, তোমরা যদি আল্লাহ তাআলার জন্য একনিষ্ঠভাবে আমল করো, তাহলে তো নিজেদের প্রতিপালকেরই ইবাদত করলে এবং নিজেদের অধিকার সংরক্ষণ করলে। সক্ষমতার সময় তোমরা নিজেদের ওপর অর্পিত ট্যাক্স প্রদান করে দেবে। অগ্রিম ট্যাক্সগুলোও জমা করে রাখো, তাহলে কখনো অভাব-অনটন দেখা দিলে এগুলো তোমাদের কাজে আসবে।
হে আল্লাহর বান্দারা! একটু চিন্তা করো, তোমাদের পূর্ববর্তী লোকেরা কী অবস্থায় ছিল আর এখন কোথায় চলে গেছে? সেসব রাজাবাদশা কোথায় যারা পৃথিবীকে আবাদ করেছে? মানুষ তো তাদের ভুলে গেছে। তাদের আলোচনা এখন বিস্মৃত হয়ে গেছে। আজ এখন যেন তাদের কোনোকিছুই বাকি নেই। তারপর তিনি তেলাওয়াত করেন,
فَتِلْكَ بُيُوتُهُمْ خَاوِيَةٌ بِمَا ظَلَمُوا
এই তো তাদের বাড়িঘর, তাদের জুলুমের কারণে আজ যা বিরান অবস্থায় পড়ে আছে। (সুরা নামল, ৫২)
তারা তো এখন রয়েছে কবরের অন্ধকার জগতে। তিনি এ প্রসঙ্গে তেলাওয়াত করেন,
(আরবি)
আপনি কি তাদের কারও সাড়া পান, অথবা তাদের ক্ষীণতম আওয়াজও শুনতে পান? (সূরা মারয়াম, ৯৮)
তোমাদের সেসব ভাই-বন্ধু কোথায় যাদের সাথে তোমাদের পরিচয়-সম্পর্ক ছিল? তারা তো এখন নিজেদের কৃত আমল অনুযায়ী ফলাফল পেয়েছে। হয়তো তারা সে আমলের কারণে হতভাগা হয়ে গেছে কিংবা সৌভাগ্যবান হয়েছে। দেখো, নিশ্চয়ই আল্লাহর সাথে সৃষ্টিজীবের কারও কোনো ধরনের বংশীয় সম্পর্ক নেই যে, সে সুবাদে তিনি তার প্রতি অতিরিক্ত অনুগ্রহ করবেন কিংবা তার থেকে কোনো বিপদ দূর করে দেবেন। কেবল তার আনুগত্য এবং তাঁর নির্দেশনাবলির অনুসরণের মাধ্যমেই তিনি কারও কল্যাণ করেন এবং কারও থেকে অকল্যাণ দূর করে দেন। যে কল্যাণের পরে রয়েছে জাহান্নাম, সেটা তো মোটেই কল্যাণ হতে পারে না। আর যে অনিষ্টের পরই রয়েছে জান্নাত সেটা মোটেও অনিষ্ট কিছু নয়।
এটাই হচ্ছে আমার আবেদন। আমি তোমাদের জন্য এবং আমার নিজের জন্য আল্লাহর নিকট ক্ষমাপ্রার্থনা করি।

টিকাঃ
[৭৮] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/৫৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 কাউকে তুচ্ছ মনে না করা

📄 কাউকে তুচ্ছ মনে না করা


আবু বকর রা. বলেন, কেউ যেন কোনো মুসলমানকে তুচ্ছ মনে না করে। কেননা অতি সাধারণ মুসলমানও আল্লাহর নিকট অনেক বড়।

টিকাঃ
[৭৯] ইহইয়াউ উলুমিদ্দিন, ৪/১৩৭

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 মুসলমানদের রক্ত এবং সম্মান

📄 মুসলমানদের রক্ত এবং সম্মান


আবু بকর রা. বলেন, আল্লাহর অনুগত হয়ে তাঁকে ভয় করো। আল্লাহকে ভয় করে তাঁর আনুগত্য করো। মুসলিমদের রক্ত থেকে যেন তোমার হাত পবিত্র থাকে। তাদের অর্থসম্পদের লোভ থেকে যেন তোমার পেট মুক্ত থাকে এবং তাদের মর্যাদাহানি থেকে যেন তোমার জিহ্বা নিরাপদ থাকে।

টিকাঃ
[৮০] মুহাসিবি কৃত রিসালাতুল মুসতারশিদিন, ৪৬

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 কোমল হৃদয়

📄 কোমল হৃদয়


আবু বকর রা. বলেন, যে ব্যক্তি এই আকাঙ্ক্ষা লালন করে যে, কেয়ামতের দিন যেন আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আপন ছায়ায় স্থান দেন, তাহলে সে যেন মুমিনদের প্রতি কোমল এবং নম্র হয়।

টিকাঃ
[৮১] শারানি কৃত তামবিহুল মুগতাররিন, ৪৮

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00