📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 খোদাতীতি

📄 খোদাতীতি


আবু বকর রা. বলেন, হারামে লিপ্ত হয়ে পড়ার আশঙ্কায় আমরা হালাল সম্পদ উপার্জনের ৭০টি খাত থেকেও মুখ ফিরিয়ে নিতাম।

টিকাঃ
[৭৪] আর-রিসালাতুল কুশাইরিয়া, পৃ. ১১০

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 অতীত থেকে শিক্ষাগ্রহণ

📄 অতীত থেকে শিক্ষাগ্রহণ


আবু বকর রা. বলেন, অতীতের সে সকল লোকেরা আজ কোথায়, যারা উজ্জ্বল চেহারার অধিকারী ছিল, নিজেদের টগবগে যৌবন নিয়ে গর্ব করত। সেসব প্রতাপশালী রাজাবাদশারা আজ কোথায়, যারা বহু শহর-নগর নির্মাণ করেছে এবং মজবুত দুর্গ নির্মাণ করে সেসব নগরের নিরাপত্তা নিশ্চিত করেছে? যুদ্ধের ময়দানে যারা বীরত্বের সাথে প্রতিপক্ষকে পরাজিত করে দিত তারাও আজ কালপরিক্রমায় কোথায় হারিয়ে গেছে। নিশ্চিহ্ন হয়ে গেছে কবরের ঘোর অন্ধকারে। সুতরাং তোমরা এখনই জাগ্রত হও। সজাগ হয়ে ওঠো। মুক্তির পথ খোঁজো।

টিকাঃ
[৭৫] সিফাতুস সাফওয়া, ১/১৩৬; তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/৫৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 দুনিয়া থেকে সতর্ক থাকা

📄 দুনিয়া থেকে সতর্ক থাকা


আবদুর রহমান ইবনে আওফ রা. বলেন, আবু বকর রা. যখন মুমূর্ষু অবস্থায় ছিলেন তখন আমি তাঁর কাছে গিয়ে সালাম দিই। তিনি আমাকে তখন বলেন, আমি দেখতে পাচ্ছি, ধীরে ধীরে এমন সময় আসবে যখন দুনিয়া লোকদের ওপর প্রভাব বিস্তার করবে। সে সময় তোমরা রেশমের পর্দা ব্যবহার করতে শুরু করবে, রেশমের তৈরি বালিশে মাথা রেখে ঘুমাবে। আজারবাইজানের পশমি বিছানাগুলো তোমাদের কাছে হয়ে যাবে যন্ত্রণাদায়ক। তোমাদের নিকট তখন মনে হবে, যেন তোমরা কাঁটা-গুল্মবেষ্টিত কোনো জঙ্গলে রয়েছ। আল্লাহর কসম! দুনিয়ার এই ভোগবিলাসে সাঁতার কাটার তুলনায় তোমাদের কেউ বিধিবদ্ধ উপায়ে নিজের গর্দান উড়িয়ে দেওয়াই উত্তম।

টিকাঃ
[৭৬] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/৫৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 যাতে কোনো কল্যাণ নেই

📄 যাতে কোনো কল্যাণ নেই


আবু বকর রা. বলেন, তোমরা কি জানো না, সকাল-সন্ধ্যা তোমরা এক নির্দিষ্ট মৃত্যুর দিকে এগিয়ে চলেছ।
সেই কথায় কোনো কল্যাণ নেই, যে কথার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন নয়।
সেই সম্পদে কোনো কল্যাণ নেই, যা আল্লাহর রাস্তায় ব্যয় করা হয় না।
ওই ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ নেই, যার অজ্ঞতা তার সহনশীলতার ওপর প্রবল হয়ে যায়।
ওই ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ নেই, যে আল্লাহর ব্যাপারে মানুষের তিরস্কারকে ভয় করে।

টিকাঃ
[৭৭] হিলয়াতুল আউলিয়া, ১/৩৬

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00