📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 গালিগালাজের পরিণতি

📄 গালিগালাজের পরিণতি


এক ব্যক্তি হজরত আবু বকর রা.-কে বলে, আল্লাহর শপথ, আমি আপনাকে এমন এক গালি দেবো, যা আপনার সঙ্গে কবর পর্যন্ত যাবে। হজরত আবু বকর রা. তখন বলেন, না, আমার সঙ্গে তো নয় বরং তোমার সঙ্গে তা কবরে যাবে।

টিকাঃ
[৭০] আল-ইকদুল ফারিদ, ২/১২৪

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 অনুভূতির উত্তরাধিকার

📄 অনুভূতির উত্তরাধিকার


হজরত আবু বকর রা. বলেন, মানুষ পরম্পরাসূত্রেই কারও প্রতি ভালোবাসা বা বিদ্বেষের অনুভূতি পেয়ে থাকে।

টিকাঃ
[৭১] আল-ইকদুল ফারিদ, ২/১৫৭

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 বিপদ এবং কথাবার্তা

📄 বিপদ এবং কথাবার্তা


আবু বকর রা. বলেন, কথাবার্তাই মানুষকে বিপদে ফেলে থাকে।

টিকাঃ
[৭২] আল-ইকদুল ফারিদ, ৩/২১

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 সর্বশেষ খুতবা

📄 সর্বশেষ খুতবা


হজরত আবু বকর রা. আপন খুতবায় সর্বশেষ যে দুআ করেছিলেন, তা হচ্ছে,
اللَّهُمَّ اجْعَلْ خَيْرَ زَمَانِي آخِرَهُ وَخَيْرَ عَمَلِي خَوَاتِمَهُ وَخَيْرَ أَيَّامِي يَوْمَ لِقَائِكَ.
হে আল্লাহ! আমার সর্বশেষ দিনগুলোকে সর্বোত্তম সময়ে পরিণত করুন। আমার পরিণতিকে সর্বোত্তম আমলমণ্ডিত করুন এবং যেদিন আপনার সাথে আমার সাক্ষাৎ হবে সেদিনকে আমার সর্বোত্তম দিনে পরিণত করুন।

টিকাঃ
[৭৩] আল-ইকদুল ফারিদ, ৩/১৮৪

ফন্ট সাইজ
15px
17px