📄 আপনাকে জীবন দান করবে
হজরত আবু বকর সিদ্দিক রা. একদিন হজরত খালিদ ইবনে ওয়ালিদ রা.-কে বলেন, আপনি গৌরব ও খ্যাতি-সম্মানের পেছনে ছুটবেন না, তাহলে গৌরব ও সম্মান নিজে নিজেই আপনার পেছনে আসবে। মৃত্যুর প্রতি আগ্রহী হয়ে উঠুন, এই আগ্রহ আপনাকে নতুন জীবন প্রদান করবে।
টিকাঃ
[৬৯] আল-ইকদুল ফারিদ, ১/৩৪
📄 গালিগালাজের পরিণতি
এক ব্যক্তি হজরত আবু বকর রা.-কে বলে, আল্লাহর শপথ, আমি আপনাকে এমন এক গালি দেবো, যা আপনার সঙ্গে কবর পর্যন্ত যাবে। হজরত আবু বকর রা. তখন বলেন, না, আমার সঙ্গে তো নয় বরং তোমার সঙ্গে তা কবরে যাবে।
টিকাঃ
[৭০] আল-ইকদুল ফারিদ, ২/১২৪
📄 অনুভূতির উত্তরাধিকার
হজরত আবু বকর রা. বলেন, মানুষ পরম্পরাসূত্রেই কারও প্রতি ভালোবাসা বা বিদ্বেষের অনুভূতি পেয়ে থাকে।
টিকাঃ
[৭১] আল-ইকদুল ফারিদ, ২/১৫৭
📄 বিপদ এবং কথাবার্তা
আবু বকর রা. বলেন, কথাবার্তাই মানুষকে বিপদে ফেলে থাকে।
টিকাঃ
[৭২] আল-ইকদুল ফারিদ, ৩/২১