📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 মৃত্যু অবস্থায় কিছু দিরহাম

📄 মৃত্যু অবস্থায় কিছু দিরহাম


হাবিব বিন যামরা বলেন, আবু বকর সিদ্দিক রা.-এর এক ছেলে মুমূর্ষু অবস্থায় উপনীত হয়ে বারবার বালিশের দিকে তাকাচ্ছিলেন। তার মৃত্যুর পর লোকেরা হজরত আবু বকর রা.-কে জানায়, আমরা দেখলাম আপনার ছেলে বারবার বালিশের দিকে তাকাচ্ছিল। বর্ণনাকারী বলেন, এরপর বালিশ ওঠানো হলে তার নিচে পাঁচ দিনার পাওয়া যায়। হজরত আবু বকর রা. তখন হাতে হাত দিয়ে আঘাত করে 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন' পাঠ করতে করতে বলেন, আহ! তোমার দেহে তো এই অর্থের ভার সইতে পারবে না।

টিকাঃ
[৬৩] আহমাদ ইবনু হাম্বল কৃত আয-যুহদ, ১৪০

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 বদরি সাহাবিগণ এবং রাষ্ট্রীয় দায়িত্ব

📄 বদরি সাহাবিগণ এবং রাষ্ট্রীয় দায়িত্ব


খলিফা আবু বকর রা.-কে বলা হলো, হে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খলিফা! আপনি কি বদরযুদ্ধে অংশগ্রহণকারী সাহাবিদেরকে রাষ্ট্রীয় দায়িত্ব প্রদান করবেন না? তিনি উত্তরে বলেন, তাদের মর্যাদা সম্পর্কে আমি ভালোভাবে অবগত আছি। তবে পার্থিব কাজকর্মে জড়িয়ে ফেলে আমি তাদেরকে কলুষিত করে দিতে চাই না।

টিকাঃ
[৬৪] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/৬১

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 বৃক্ষ হওয়ার ইচ্ছা

📄 বৃক্ষ হওয়ার ইচ্ছা


হজরত হাসান বসরি রহ. বলেন, আবু বকর সিদ্দিক রা. একবার বলেন, হায়, যদি আমি এমন বৃক্ষ হতাম, যাকে কামড়ে খেয়ে ফেলা হয়।

টিকাঃ
[৬৫] আহমাদ ইবনু হাম্বল কৃত আয-যুহদ, ১৩৯

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 জবানের বিপদ

📄 জবানের বিপদ


উমর রা. একবার হজরত আবু বকর রা.-এর নিকট প্রবেশ করে দেখেন তিনি জিহ্বা ধরে রেখেছেন। উমর রা. তখন বলেন, এমন করা থেকে বিরত হোন। আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। আবু বকর রা. তখন বলেন, এই জিহ্বাই তো আমাকে বহু বিপদে ফেলেছে।

টিকাঃ
[৬۶] সিফাতুস সাফওয়া, ১/১৩২

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00