📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 সফলতার মূল

📄 সফলতার মূল


আবু দারদা রা. বলেন, তিনটি বিষয় হলো বনি আদমের সফলতার মূল। তা হলো, নিজের মুসিবতের ব্যাপারে অভিযোগ না করা, নিজের দুঃখদুর্দশার কথা কারও কাছে প্রকাশ না করা এবং নিজেই নিজের প্রশংসা না করা।

টিকাঃ
[৭৭০] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ১৭৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 কল্যাণের চাবিকাঠি

📄 কল্যাণের চাবিকাঠি


আবু দারদা রা. বলেন, বহু মানুষ এমন রয়েছে যারা কল্যাণকাজের চাবি এবং অকল্যাণকাজের তালায় পরিণত হয়ে যায়। এ কারণে তারা সাওয়াব লাভ করবেন। আর বহু মানুষ রয়েছে এমন যারা অকল্যাণের চাবি এবং কল্যাণের তালা হয়ে যায়। এ কারণেও তারা শাস্তির সম্মুখীন হবে।

টিকাঃ
[৭৭১] কানযুল উম্মাল, ৩/৬৯৬, ক্রমিক নম্বর, ৮৪৯২

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 দুনিয়া ওই ব্যক্তির ঘর যার আসল ঘরবাড়ি নেই

📄 দুনিয়া ওই ব্যক্তির ঘর যার আসল ঘরবাড়ি নেই


আবু দারদা রা. বলেন, দুনিয়া হলো ওই ব্যক্তির ঘর যার কোনো আসল বাড়িঘর নেই। কেবল ওই ব্যক্তিই দুনিয়ার অর্থসম্পদ জমা করে থাকে যার মধ্যে বিবেকবুদ্ধি নেই।

টিকাঃ
[৭৭২] কানযুল উম্মাল, ২/৭২৭, ক্রমিক নম্বর, ৮৫৮৯

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 নীরব থাকতে শিখুন

📄 নীরব থাকতে শিখুন


আবু দারদা রা. বলেন, যেভাবে আপনারা কথা বলা শিখে থাকেন সেভাবে চুপ থাকতেও শিখুন। কারণ কারও কারও কথার উত্তর না দিয়ে নীরবতা অবলম্বন করাটা বিরাট সহনশীলতার পরিচায়ক। বলার চেয়ে কিছু শোনার প্রতি অধিক আগ্রহী হোন। অনর্থক কোনো বিষয়ে কিছু বলবেন না। বিস্ময়কর কিছু না দেখে শুধু শুধু হাসবেন না এবং কোনো উদ্দেশ্য ছাড়া অনর্থক হাঁটবেন না।

টিকাঃ
[৭৭৩] কানযুল উম্মাল, ৩/৭৭০, ক্রমিক নম্বর, ৮৭০৩

ফন্ট সাইজ
15px
17px