📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 উত্তম জীবিকা

📄 উত্তম জীবিকা


আবু দারদা রা. বলেন, জীবনজীবিকার অবস্থাকে ভালো এবং উত্তম করে গড়ে তোলাটা একজন মুসলমানের বিচক্ষণতার প্রমাণ বহন করে।
তিনি আরও বলেন, জীবনজীবিকার অবস্থা উত্তম করে গড়ে তুললে নিজের ধর্মীয় অবস্থাও উত্তম হয়ে ওঠে আর ধর্মীয় অবস্থা উত্তম হলে এতে নিজের বিবেকবুদ্ধির অবস্থা উত্তম ও উন্নত হয়।

টিকাঃ
[৭৬৩] প্রাগুক্ত, পৃ. ২/১৯

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 কখনো অসুস্থ না হওয়ার ক্ষতি

📄 কখনো অসুস্থ না হওয়ার ক্ষতি


হজরত আবু দারদা রা. এক ব্যক্তির ধৈর্যক্ষমতা দেখে আশ্চর্য হয়ে যান। তিনি তখন তাকে বলেন, তুমি কি কখনো জ্বরাক্রান্ত হওনি? সে বলে, না। আবু দারদা রা. তখন বলেন, তোমার বড়ই দুর্ভাগ্য! গুনাহ নিয়েই মৃত্যুবরণ করবে। (অর্থাৎ অসুস্থ না হওয়ায় তোমার গুনাহ মোচন হচ্ছে না। কারণ অসুস্থতা গুনাহ মোচন করে থাকে।)

টিকাঃ
[৭৬৪] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ১৭২

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 এটাই অর্ধেক ইলম

📄 এটাই অর্ধেক ইলম


আবু দারদা রা. বলেন, কোনো বিষয়ে জানা না থাকলে এটা বলে দেওয়া যে, আমি জানি না। এটাই অর্ধেক ইলম।

টিকাঃ
[৭৬৫] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ২/৬৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 বিপদ কেটে যাওয়ার জন্য অপেক্ষা করো

📄 বিপদ কেটে যাওয়ার জন্য অপেক্ষা করো


আবু দারদা রা. বলেন, যদি তুমি কখনো জীবনজীবিকার ব্যাপারে এমন অবস্থায় নিপতিত হও যে, তা তোমার অবস্থার সাথে সংগতিপূর্ণ নয়, তাহলে ধৈর্যধারণ করতে থাকো। আল্লাহ তাআলা এই অবস্থা থেকে উত্তরণের কোনো পথ খুলে দেওয়া পর্যন্ত অপেক্ষা করে যাও।

টিকাঃ
[৭৬৬] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, প ১৭১

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00