📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 আপনাদের কি লজ্জা হয় না

📄 আপনাদের কি লজ্জা হয় না


হজরত আবু দারদা রা. হিমসের অধিবাসীদের বলেন, আপনাদের কি লজ্জা হয় না, আপনারা এমন সকল বাড়িঘর নির্মাণ করছেন যাতে বসবাস করতে পারবেন না! এমন এমন স্বপ্ন দেখছেন যা অর্জন করতে পারবেন না! এমন সকল অর্থসম্পদ জমা করে যাচ্ছেন যা ভোগ করতে পারবেন না! আপনাদের পূর্ববর্তী জাতিরা মজবুত অট্টালিকা নির্মাণ করেছিল। অঢেল অর্থসম্পদ জমা করেছিল। অনেক বড় বড় স্বপ্ন দেখেছিল। কিন্তু তাদের বাড়িঘরগুলো এখন কবর হয়ে গেছে। তাদের স্বপ্নগুলো ধোঁকায় পরিণত হয়ে গেছে আর তাদের সঞ্চিত সমুদয় সম্পদ ধ্বংস হয়ে গেছে।

টিকাঃ
[৭৫৮] তানবিহুল গাফিলিন, পৃ. ১৬৯

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 সবচেয়ে নিকৃষ্ট মানুষ

📄 সবচেয়ে নিকৃষ্ট মানুষ


আবু দারদা রা. বলেন, কেয়ামতের দিন আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে ওই আলেম, যে ইলমের মাধ্যমে উপকৃত হয়নি।

টিকাঃ
[৭৫৯] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ১/১৯৬

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 হালাল উপার্জনের খাত কম

📄 হালাল উপার্জনের খাত কম


আবু দারদা রা. বলেন, নিশ্চয়ই হালাল উপায়ে খুব কম সম্পদই অর্জন করা যায়। অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করে বৈধ পথে তার খরচ করা কিংবা অবৈধ পথে খরচ করা উভয়টাই হলো বিরাট সমস্যা। কিন্তু বৈধ উপায়ে উপার্জন করে বৈধ পথে তা খরচ করলে গুনাহ মোচন হয়ে যায়। তা গুনাহকে এমনভাবে ধুয়ে-মুছে সাফ করে দেয় যেভাবে বৃষ্টি মসৃণ পাথরের মাটি ধুয়ে-মুছে সাফ করে দেয়।

টিকাঃ
[৭৬০] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ১৭১

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 এটাই যথেষ্ট

📄 এটাই যথেষ্ট


আবু দারদা রা. বলেন, সবসময় মানুষের সঙ্গে লড়াই করাটাই তুমি গুনাহগার হওয়ার জন্য যথেষ্ট আর সবসময় মানুষের সাথে বিবাদবিসংবাদে জড়ানোটা তোমার জালেম হওয়ার জন্য যথেষ্ট। আর আল্লাহ তাআলার সত্তা ব্যতীত অন্য সব বিষয়ে কথা বলতে পারাটা তোমার মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট।

টিকাঃ
[৭৬১] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ১৭২

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00