📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 সুখস্বাচ্ছন্দ্যের সময় আল্লাহকে ডাকা

📄 সুখস্বাচ্ছন্দ্যের সময় আল্লাহকে ডাকা


আবু দারদা রা. বলেন, যখন উত্তম অবস্থায় থাকবে তখন আল্লাহকে স্মরণ করবে তাহলে বিপদ-আপদে আল্লাহকে তোমার পাশে পাবে।

টিকাঃ
[৭৫৪] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ১৬৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 ইলম ও দায়িত্ব

📄 ইলম ও দায়িত্ব


আবু দারদা রা. বলেন, যার ইলমের ব্যাপ্তি যত বেশি হয় তার দায়িত্ব তত বেড়ে যায়।

টিকাঃ
[৭৫৫] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ১/১৬৪

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 বিষয় তিনটি জেনেছি

📄 বিষয় তিনটি জেনেছি


আবু দারদা রা. বলেন, অন্বেষণ এবং শেখার মাধ্যমে ইলম অর্জিত হয়ে থাকে আর বুদ্ধি ও বিবেচনার মাধ্যমে সহনশীলতা অর্জিত হয়ে থাকে। যে ব্যক্তি কল্যাণ তালাশ করে তাকে তা প্রদান করা হয় আর যে ব্যক্তি অকল্যাণ থেকে বেঁচে থাকতে চায় তাকে রক্ষা করা হয়।
যে ব্যক্তি তিনটি বিষয়ে বিশ্বাস করবে সে উঁচু মর্যাদায় আসীন হতে পারবে না, গণকের কাছে যাওয়া, লটারির মাধ্যমে ভাগ্য নির্ধারণ করা এবং কোনোকিছুকে অশুভ মনে করে সফর থেকে ফিরে আসা।

টিকাঃ
[৭৫৬] প্রাগুক্ত, পৃ. ১/১৬৪

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 যে কারণে মানুষের মধ্যে বিবাদবিসম্বাদ দেখা দেয়

📄 যে কারণে মানুষের মধ্যে বিবাদবিসম্বাদ দেখা দেয়


আবু দারদা রা. বলেন, যদি তিনটি বিষয় না হতো তাহলে মানুষের মধ্যে সদ্ভাব ও সম্প্রীতি বজায় থাকত। তা হলো,
১. কার্পণ্য, লোকেরা যার পেছনে পড়ে থাকে।
২. প্রবৃত্তি, মানুষ যার অনুসরণ করে থাকে এবং
৩. প্রত্যেকেই আপন আপন মতামতকে বড় মনে করা।

টিকাঃ
[৭৫৭] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ১৬৯

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00