📄 আল্লাহ তায়ালা যাদেরকে ইলমের রিজিক প্রদান করেন
আবু দারদা রা. বলেন, আল্লাহ তাআলা সৌভাগ্যবান লোকদেরকেই ইলম দান করেন আর হতভাগাদেরকে তা থেকে বঞ্চিত রাখেন।
টিকাঃ
[৭৫২] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ১/৬৮
📄 মূর্খরা কেন ইলম শিখছে না?
আবু দারদা রা. বলেন, কী হলো আপনাদের, আপনাদের আলেম-উলামা বিদায় নিয়ে চলে যাচ্ছে আর আপনাদের জাহেল-মূর্খরা ইলম অর্জন করছে না? ইলম উঠিয়ে নেওয়ার পূর্বেই আপনারা তা শিখে ফেলুন।
আমি আপনাদের মধ্যকার দাম্ভিক ও নিকৃষ্টদেরকে ভালোভাবেই জানি, তারা নিজেদের ওপর অবধারিত জাকাতকে ঋণ মনে করে, ওয়াক্তের শেষদিকে নামাজ আদায় করে আর কোনো ধরনের ভাবনাচিন্তা ছাড়াই ভিন্নরকম মানসিকতা নিয়ে কুরআন তেলাওয়াত শোনে।
টিকাঃ
[৭৫৩] তানবিহুল গাফিলিন, পৃ. ১৬৭
📄 সুখস্বাচ্ছন্দ্যের সময় আল্লাহকে ডাকা
আবু দারদা রা. বলেন, যখন উত্তম অবস্থায় থাকবে তখন আল্লাহকে স্মরণ করবে তাহলে বিপদ-আপদে আল্লাহকে তোমার পাশে পাবে।
টিকাঃ
[৭৫৪] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ১৬৮
📄 ইলম ও দায়িত্ব
আবু দারদা রা. বলেন, যার ইলমের ব্যাপ্তি যত বেশি হয় তার দায়িত্ব তত বেড়ে যায়।
টিকাঃ
[৭৫৫] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ১/১৬৪