📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 গুনাহের ব্যাপারে আমি অনুযোগ করছি

📄 গুনাহের ব্যাপারে আমি অনুযোগ করছি


আবু দারদা রা. একবার অনুযোগ করেন। তখন তার সঙ্গীসাথিরা এসে তাকে বলল, হে আবু দারদা, আপনি কীসের অনুযোগ করছেন? তিনি বলেন, আমি আমার গুনাহের ব্যাপারে অনুযোগ করছি। তারা বলল, তাহলে আপনি কী চান? তিনি বলেন, আমি জান্নাত চাই। তারা বলে, আপনার শারীরিক অবস্থা দেখার জন্য একজন ডাক্তার ডেকে আনি? তিনি বলেন, আরে, আসল ডাক্তারই (আল্লাহ তাআলা) তো আমাকে বিছানায় শুইয়ে দিয়েছেন।

টিকাঃ
[৭৪৯] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ১৬৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 মানুষ যখন কারও পিছু পিছু চলে

📄 মানুষ যখন কারও পিছু পিছু চলে


আবু দারদা রা. বলেন, ব্যক্তি যতদিন দম্ভভরে সামনে হাঁটে আর লোকেরা তার পিছু পিছু চলে ততদিন আল্লাহর সাথে তার দূরত্ব বৃদ্ধিই পেতে থাকে।

টিকাঃ
[৭৫০] ইহইয়াউ উলুমিদ্দিন, ৪/১৫৭

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 মনকে সতেজ করে তুলি

📄 মনকে সতেজ করে তুলি


আবু দারদা রা. বলেন, কখনো কখনো আমি বৈধ আনন্দ-বিনোদনের মাধ্যমে আমার মনকে সতেজ করে তুলি। এটা আল্লাহর ইবাদত-বন্দেগির ক্ষেত্রে আমার সহায়ক হয়ে থাকে।

টিকাঃ
[৭৫১] ইহইয়াউ উলুমিদ্দিন, ৫/২৮১

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 আল্লাহ তায়ালা যাদেরকে ইলমের রিজিক প্রদান করেন

📄 আল্লাহ তায়ালা যাদেরকে ইলমের রিজিক প্রদান করেন


আবু দারদা রা. বলেন, আল্লাহ তাআলা সৌভাগ্যবান লোকদেরকেই ইলম দান করেন আর হতভাগাদেরকে তা থেকে বঞ্চিত রাখেন।

টিকাঃ
[৭৫২] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ১/৬৮

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00