📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 একটিমাত্র মাসআলা শিক্ষা লাভ করা

📄 একটিমাত্র মাসআলা শিক্ষা লাভ করা


আবু দারদা রা. বলেন, রাতভরে নামাজ পড়ার চেয়ে কোনো একটি মাসআলা শিক্ষা করাও আমার কাছে অধিক প্রিয়।

টিকাঃ
[৭৪৩] ইহইয়াউ উলুমিদ্দিন, ১/১৭

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 তিন এক জগতের মানুষের সাথে

📄 তিন এক জগতের মানুষের সাথে


আবু দারদা রা. বিভিন্ন সময় কবরের পাশে গিয়ে বসে থাকতেন। তাকে এর কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি তো এমন লোকদের নিকট গিয়ে বসি যারা আমাকে পরকালের কথা স্মরণ করিয়ে দেয় আর যখন তাদের ছেড়ে চলে আসি তখন অন্য লোকদের মতো তারা আমার গিবত করে না।

টিকাঃ
[৭৪৪] ইহইয়াউ উলুমিদ্দিন, ২/৩০৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 একান্তে উপদেশ দেওয়া

📄 একান্তে উপদেশ দেওয়া


আবু দারদা রা. বলেন, প্রকাশ্যে কাউকে উপদেশ দেওয়ার অর্থ হলো তাকে অপমান করা আর একান্তে উপদেশ দেওয়ার অর্থ হলো তাকে সমৃদ্ধ করে তোলা (তার হিতাকাঙ্ক্ষা কামনা করা)।

টিকাঃ
[৭৪৫] তানবিহুল গাফিলিন, পৃ. ৬৭

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 মানুষের সবকিছুর প্রতি লক্ষ করতে নেই

📄 মানুষের সবকিছুর প্রতি লক্ষ করতে নেই


আবু দারদা রা. বলেন, হে বৎস! মানুষের সব বিষয় দেখার চেষ্টা করবে না। কারণ যে ব্যক্তি মানুষের সবকিছুর প্রতি তাকায়, তাদের বেহাল দশা দেখে তার দুঃখকষ্ট বেড়ে যায় এবং তার ক্রোধ সংবরণ করা সম্ভব হয় না।
আর যে ব্যক্তি কেবল পানাহারের মধ্যে আল্লাহর নেয়ামত দেখতে পায়, অন্যকিছুতে আল্লাহর নেয়ামত খুঁজে পায় না, বুঝতে হবে তার জ্ঞানের স্বল্পতা রয়েছে এবং দুনিয়াতে সে আজাবের সম্মুখীন হয়ে গেছে। যে ব্যক্তি দুনিয়া থেকে অমুখাপেক্ষী হতে পারে না সে আসলে দুনিয়ার কিছুই অর্জন করতে পারে না।

টিকাঃ
[৭৪৬] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ১৬৬

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00