📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 আমাদের এবং সম্পদশালীদের মধ্যকার পার্থক্য

📄 আমাদের এবং সম্পদশালীদের মধ্যকার পার্থক্য


আবু দারদা রা. বলেন, অর্থশালীরা যা খায় আমরাও তা খাই, তারা যা পান করে আমরাও তা পান করি, তারা যে পোশাক পরে আমরাও সে পোশাকই পরি। কিন্তু পার্থক্য হলো তাদের রয়েছে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ, যা কেবল তারা দেখেই যায়, তাদের পাশাপাশি আমরাও যা দেখে থাকি। (অর্থাৎ এ ক্ষেত্রেও আমরা সমান) কিন্তু পরকালে সেই সম্পদের হিসাব দিতে হবে তাদের আর আমরা হব সম্পূর্ণ দায়মুক্ত।

টিকাঃ
[৭৩৮] ইহইয়াউ উলুমিদ্দিন, ১/২২৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 সম্পর্ক ছিন্ন করো না

📄 সম্পর্ক ছিন্ন করো না


আবু দারদা রা. বলেন, যখন তোমার পরিচিত কারও অবস্থার পরিবর্তন ঘটে যাবে, সে যখন পূর্বের অবস্থা থেকে বিচ্যুত হয়ে পড়বে, তাহলে এই কারণে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়ো না। কারণ সামনে সে সঠিক পথে ফিরে আসতে পারে।

টিকাঃ
[৭৩৯] ইহইয়াউ উলুমিদ্দিন, ২/২৭৪

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 জাহেলের আলামত

📄 জাহেলের আলামত


আবু দারদা রা. বলেন, জাহেল বা মূর্খের আলামত তিনটি। অহমিকা, অনর্থক বিষয়ে অধিক পরিমাণে কথা বলা আর অন্যদেরকে কোনোকিছু থেকে নিষেধ করে নিজেই তাতে জড়িয়ে পড়া।

টিকাঃ
[৭৪০] আল-ইকদুল ফারিদ, ২/২১১

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 মানুষেরা কাঁধে হয়ে গেছে

📄 মানুষেরা কাঁধে হয়ে গেছে


আবু দারদা রা. বলেন, এক সময়কার মানুষ ছিল এমন বৃক্ষ যাতে কেবল পাতা ছিল, কোনো কাঁটা ছিল না, কিন্তু এখন পরিস্থিতি উলটো হয়ে গেছে। সবাই কাঁটা হয়ে গেছে, তাদের মধ্যে পাতার কোনো চিহ্ন নেই।

টিকাঃ
[৭৪১] তানবিহুল মুগতাররিন, পৃ. ১৫৬

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00