📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 সালামের হাদিয়া

📄 সালামের হাদিয়া


এক ব্যক্তি হজরত আবু দারদা রা.-কে বলে, অমুক ব্যক্তি আপনাকে সালাম পাঠিয়েছেন। তিনি উত্তরে বলেন, এটা তো ভালো হাদিয়া। একে বহন করে আনাও সহজ।"

টিকাঃ
[৭৩৪] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ২/১০২

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে আল্লাহকে অসন্তুষ্ট করা

📄 মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে আল্লাহকে অসন্তুষ্ট করা


আবু দারদা রা. বলেন, যে ব্যক্তি মানুষকে অসন্তুষ্ট করেও আল্লাহর সন্তুষ্টি তালাশ করে, মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। আর যে ব্যক্তি মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে আল্লাহকে অসন্তুষ্ট করে, আল্লাহ তাআলা তার ব্যাপারটি মানুষের ওপর ছেড়ে দেন।

টিকাঃ
[৭৩৫] আল-ইকদুল ফারিদ, ১/৬৪

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 সম্পদের হক আদায় না করা

📄 সম্পদের হক আদায় না করা


আবু দারদা রা. বলেন, কেউ যখন তার সম্পদে অবধারিত হওয়া হক আদায় করে না তখন আল্লাহ তাআলা তার সম্পদকে পানিতে এবং মাটিতে ধ্বংস করে দেন।

টিকাঃ
[৭৩৬] আল-ইকদুল ফারিদ, ১/৬৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 অদ্ভুত ভালোবাসা

📄 অদ্ভুত ভালোবাসা


আবু দারদা রা. বলেন, আমাদের বিত্তশালী ভাইয়েরা আমাদের প্রতি ইনসাফ করেনি। তাদের অনেকেই এসে আমাকে বলে থাকে, আবু দারদা, আমি তো আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি! তারপর আমি যখন তাদেরকে কিছু অর্থসম্পদ দিতে বলি, তখন তারা আমাকে ছেড়ে পলায়ন করে। সম্পৎশালীদের তুলনায় আমাদের মর্যাদার জন্য এটাই যথেষ্ট যে, তারা বিপদ-আপদে পড়লে আমাদের কাছে দৌড়ে ছুটে আসে কিন্তু আমরা কোনো বিপদে পড়লে তাদের কাছে দৌড়ে ছুটে যাই না।

টিকাঃ
[৭৩৭] তানবিহুল মুগতাররিন, পৃ. ১৯৪

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00