📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 জিহ্বা

📄 জিহ্বা


আবু দারদা রা. বলেন, আল্লাহ তাআলার নিকট মুমিনের জিহ্বার চেয়ে প্রিয় কোনো অঙ্গ নেই। জিহ্বার কারণে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তেমনই কাফেরের অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে তার জিহ্বার চেয়ে আল্লাহর নিকট অধিক নিকৃষ্ট কোনো অঙ্গ নেই। এই জিহ্বার কারণেই তিনি তাকে জাহান্নামে প্রবেশ করাবেন।

টিকাঃ
[৭৩১] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ১৭৩

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 প্রবৃত্তির অনুসরণ

📄 প্রবৃত্তির অনুসরণ


আবু দারদা রা. দামেশকের অধিবাসীদের বলেন, আপনারা কি এতে সন্তুষ্ট হয়ে গেলেন যে, বছরের পর বছর পেটভরে আহার করে যাবেন আর নিজেদের মজলিসগুলোয় আল্লাহর জিকিরটুকু করবেন না? কী হলো আপনাদের যে, আপনাদের আলেমগণ বিদায় নিয়ে যাচ্ছেন অথচ জাহেল-মূর্খরা ইলম শিখছে না? জাহেল লোকেরা তো চাইলেই আলেমদের কাছে গিয়ে ইলম অর্জন করতে পারে। যে সত্তার হাতে আমার প্রাণ তার শপথ! যত জাতি ধ্বংস হয়েছে তাদের ধ্বংসের কারণ ছিল কেবল প্রবৃত্তির অনুসরণ করে যাওয়া এবং নিজেদেরকে নির্দোষ মনে করা।"

টিকাঃ
[৭৩২] হিলয়াতুল আউলিয়া, ১/২২২

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 প্রবৃত্তির তাড়না বিপদ ডেকে আনে

📄 প্রবৃত্তির তাড়না বিপদ ডেকে আনে


এমন বহু মানুষ রয়েছে যারা নফসকে সম্মান করতে গিয়ে তাকে অপমান করে ছাড়ছে। নফসের এমন বহু চাহিদা রয়েছে যা ক্ষণিকের জন্য ব্যক্তিকে আনন্দ দেয় কিন্তু তা ডেকে নিয়ে আসে দীর্ঘকালীন দুঃখ।

টিকাঃ
[৭৩৩] আয-যুহদুল কাবির, ক্রমিক নম্বর, ৩৪৪

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 সালামের হাদিয়া

📄 সালামের হাদিয়া


এক ব্যক্তি হজরত আবু দারদা রা.-কে বলে, অমুক ব্যক্তি আপনাকে সালাম পাঠিয়েছেন। তিনি উত্তরে বলেন, এটা তো ভালো হাদিয়া। একে বহন করে আনাও সহজ।"

টিকাঃ
[৭৩৪] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ২/১০২

ফন্ট সাইজ
15px
17px