📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 আমাদের আরেক বাড়ি রয়েছে

📄 আমাদের আরেক বাড়ি রয়েছে


হজরত আবু দারদার কাছে কিছু মেহমান এসেছিল একবার। তারা তার নিকট রাত্রিযাপন করে। তখন তাদের কেউ রাতেরবেলা নিম্নমানের বিছানায় ঘুমায় আবার কেউ শোয়ার বিছানাটুকু পায়নি; বরং নিজের পরিধেয় কাপড় পরেই শুয়ে থাকতে হয়। সকাল হলে হজরত আবু দারদা রা. তাদের নিকট আসেন। তাদের চেহারা দেখেই বুঝতে পারেন, এই অবস্থায় ঘুমিয়ে তারা সন্তুষ্ট নয়। তাই
তিনি তাদের বলেন, এটা তো আমাদের বাড়িঘর নয়, আমাদের মূল বাড়ি আরেক জায়গায়। ওই বাড়ির জন্যই আমরা সম্পদ সঞ্চয় করি এবং সেখানে একদিন ফিরে যাব।

টিকাঃ
[৭২৭] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৭৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 এই মুহূর্তের মতো

📄 এই মুহূর্তের মতো


উম্মে দারদা রা. বলেন, আবু দারদা যখন মুমূর্ষু অবস্থায় উপনীত ছিলেন তখন তিনি বলতে থাকেন, এমন কে আছে, আমি আজ এ মুমূর্ষু অবস্থায় উপনীত হয়ে যেমন আমল করব সে তেমন আমল করবে? আমি এই মুহূর্তে যেভাবে একাগ্রতার সাথে আল্লাহর ইবাদত করব সে ওইভাবে ইবাদত করবে? আজ আমি এ অবস্থায় উপনীত হয়ে যেভাবে আল্লাহর প্রতি নিবিষ্ট থাকব, সে ওইভাবে নিবিষ্টতার সাথে ইবাদত করবে? এরপর তিনি তেলাওয়াত করেন,
وَنُقَلِبُ أَفْئِدَتَهُمْ وَأَبْصَارَهُمْ كَمَا لَمْ يُؤْمِنُوا بِهِ أَوَّلَ مَرَّةٍ وَنَذَرُهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ
আমি ঘুরিয়ে দেবো তাদের অন্তর ও দৃষ্টিকে। যেমন তারা এর প্রতি প্রথমবার বিশ্বাস স্থাপন করেনি এবং আমি তাদেরকে তাদের অবাধ্যতায় উদ্ভ্রান্ত ছেড়ে দেবো। (সুরা আনআম, ১১০)

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 বিচক্ষণতার প্রমাণ

📄 বিচক্ষণতার প্রমাণ


আবু দারদা রা. বলেন, জীবনজীবিকার ক্ষেত্রে অনাড়ম্বরতা অবলম্বন করাটা ব্যক্তির বুদ্ধিমত্তার প্রমাণ বহন করে।
তিনি আরও বলেন, ব্যক্তির ওঠাবসা ও চলাফেরা আলেমদের সঙ্গে হওয়াটা তার বিচক্ষণতার প্রমাণ বহন করে।

টিকাঃ
[৭২৮] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৬৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 নির্বোধ লোকদের রোজা

📄 নির্বোধ লোকদের রোজা


আবু দারদা রা. বলেন, হায়রে, যে-সকল বুদ্ধিমান লোকেরা ঘুমিয়ে আর খেয়েদেয়ে দিন কাটায় তারা কীভাবে তাদের দৃষ্টিতে আহাম্মক লোকদের নির্ঘুম রাত্রিযাপন এবং রোজা রেখে অনাহারে দিন কাটিয়ে দেওয়াকে নীচু দৃষ্টিকোণ থেকে দেখে, অথচ অণু পরিমাণ খোদাভীরুতা এবং ইয়াকিনও আল্লাহ তাআলার নিকট অহংকারী লোকদের পাহাড় পরিমাণ ইবাদত-বন্দেগির চেয়েও মর্যাদাবান ও শ্রেষ্ঠ।

টিকাঃ
[৭২৯] হিলয়াতুল আউলিয়া, ১/২১১

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية