📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 মৃত্যু চলে আসার আগেই

📄 মৃত্যু চলে আসার আগেই


আবু দারদা রা. বলেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে তার সঙ্গীকে বলে থাকে, চলো, মৃত্যু আসার আগেই আমরা আল্লাহর জন্য রোজা রাখতে থাকি। আর তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট যে তার সঙ্গীকে বলে থাকে, মরণ আসার আগেই খেয়েদেয়ে ভোগবিলাস করে নিই।

টিকাঃ
[৭২২] হিলয়াতুল আউলিয়া, ১/২১৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 ঘরবাড়ি নির্মাণ

📄 ঘরবাড়ি নির্মাণ


হজরত আবু দারদা এমন কিছু লোকের পাশ দিয়ে একবার পথ অতিক্রম করেন যারা ঘরবাড়ি নির্মাণ করছিল। তিনি তখন তাদের উদ্দেশ করে বলেন, আশ্চর্য! তোমরা এমন দুনিয়া নির্মাণ করছ আল্লাহ তাআলা যাকে বিরান করে দিতে চান! আর আল্লাহ তো আপন ইচ্ছার ব্যাপারে প্রবল।
মাকহুল বলেন, হজরত আবু দারদা রা. বিভিন্ন ধ্বংসস্তূপে যেতেন এবং বলতেন, ওহে ধ্বংসস্তূপ! তোমার পূর্ববর্তী অধিবাসীরা কোথায় হারিয়ে গেল?

টিকাঃ
[৭২৩] হিলয়াতুল আউলিয়া, ১/২১৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 সম্পদশালীরা

📄 সম্পদশালীরা


আবু দারদা রা. বলেন, হে সম্পৎশালীরা! মৃত্যু আসার আগেই আপনারা আল্লাহর রাস্তায় নিজেদের অর্থসম্পদ খরচ করুন।

টিকাঃ
[৭২৪] হিলয়াতুল আউলিয়া, ১/২১৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 এটা আল্লাহর নেয়ামত

📄 এটা আল্লাহর নেয়ামত


আবু দারদা রা. বলেন, যখন আমি অপবাদমুক্ত অবস্থায় সকাল করি তখন আমি একে আল্লাহর নেয়ামত বলেই মনে করি।

টিকাঃ
[৭২৫] হিলয়াতুল আউলিয়া, ১/২২০

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00