📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 আমি ডুবে যাওয়ার আশঙ্কা করি

📄 আমি ডুবে যাওয়ার আশঙ্কা করি


হজরত আবু দারদা রা.-কে বলা হলো, আপনি আমাদের জন্য আল্লাহর নিকট দুআ করুন। তিনি বলেন, আমিই তো এ জগতে ভালোভাবে সাঁতার কাটতে জানি না, আশঙ্কা হয়, ডুবে যাব, এ অবস্থায় তোমাদের জন্য দুআ করব আর কখন?

টিকাঃ
[৭১৯] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৭৫

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 স্বামী-স্ত্রীর মধ্যকার সমঝোতা

📄 স্বামী-স্ত্রীর মধ্যকার সমঝোতা


আবু দারদা রা. স্ত্রীকে বলেন, যখন দেখবে আমি রাগান্বিত হয়ে গেছি তখন তুমি রাগ করবে না; বরং ঠান্ডা মাথায় থেকে আমাকে সন্তুষ্ট করার চেষ্টা করবে।
আমি যদি দেখি তুমি রাগান্বিত হয়ে গেছ তাহলে আমি তোমাকে সন্তুষ্ট করার চেষ্টা করব।

টিকাঃ
[৭২০] আল-ইকদুল ফারিদ, ৬/১২৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 ইলমের ক্ষুধা

📄 ইলমের ক্ষুধা


আবু দারদা রা. বলেন, আমি আপনাদের ব্যাপারে আশঙ্কা করি অঢেল নেয়ামত পেয়ে প্রবৃত্তির তাড়নায় ডুবে যাওয়ার। এটা তখনই হবে যখন আপনারা পেট ভরে আহার করবেন কিন্তু ইলম অর্জনের ক্ষেত্রে ক্ষুধার্ত রয়ে যাবেন।

টিকাঃ
[৭২১] হিলয়াতুল আউলিয়া, ১/২১৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 মৃত্যু চলে আসার আগেই

📄 মৃত্যু চলে আসার আগেই


আবু দারদা রা. বলেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে তার সঙ্গীকে বলে থাকে, চলো, মৃত্যু আসার আগেই আমরা আল্লাহর জন্য রোজা রাখতে থাকি। আর তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট যে তার সঙ্গীকে বলে থাকে, মরণ আসার আগেই খেয়েদেয়ে ভোগবিলাস করে নিই।

টিকাঃ
[৭২২] হিলয়াতুল আউলিয়া, ১/২১৮

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00