📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 আল্লাহর জিকির

📄 আল্লাহর জিকির


আবু দারদা রা. বলেন, ১০০ বার আল্লাহর তাকবির পাঠ করার চেয়ে আমার কাছে অধিক পছন্দনীয় হলো, ১০০ দিনার সদকা করে দেওয়া।
তিনি আরও বলেন, নিশ্চয়ই আল্লাহর জিকিরের মাধ্যমে যাদের জিহ্বা সিঞ্চিত থাকে তারা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে।
তিনি আরও বলেন, আমি কি আপনাদেরকে সর্বোত্তম এবং আপনাদের মালিকের কাছে সবচেয়ে প্রিয় কোনো আমলের কথা বলে দেবো না, যে আমল আপনাদের মর্যাদাবৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে অধিক ভূমিকা রাখবে, যা শত্রুদের বিরুদ্ধে লড়াই করে তাদের গর্দান উড়িয়ে দেওয়া এবং তারা আপনাদের গর্দান উড়িয়ে দেওয়া, এমনকি অর্থসম্পদ দান-সদকা করার চেয়ে উত্তম? লোকেরা বলল, হে আবু দারদা, বলুন সেটা কী? তিনি বলেন, তা হচ্ছে আল্লাহর জিকির। নিশ্চয়ই আল্লাহর জিকির হলো সবচেয়ে শ্রেষ্ঠ।

টিকাঃ
[৭১৮] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৭৫, ১৭৬

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 আমি ডুবে যাওয়ার আশঙ্কা করি

📄 আমি ডুবে যাওয়ার আশঙ্কা করি


হজরত আবু দারদা রা.-কে বলা হলো, আপনি আমাদের জন্য আল্লাহর নিকট দুআ করুন। তিনি বলেন, আমিই তো এ জগতে ভালোভাবে সাঁতার কাটতে জানি না, আশঙ্কা হয়, ডুবে যাব, এ অবস্থায় তোমাদের জন্য দুআ করব আর কখন?

টিকাঃ
[৭১৯] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৭৫

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 স্বামী-স্ত্রীর মধ্যকার সমঝোতা

📄 স্বামী-স্ত্রীর মধ্যকার সমঝোতা


আবু দারদা রা. স্ত্রীকে বলেন, যখন দেখবে আমি রাগান্বিত হয়ে গেছি তখন তুমি রাগ করবে না; বরং ঠান্ডা মাথায় থেকে আমাকে সন্তুষ্ট করার চেষ্টা করবে।
আমি যদি দেখি তুমি রাগান্বিত হয়ে গেছ তাহলে আমি তোমাকে সন্তুষ্ট করার চেষ্টা করব।

টিকাঃ
[৭২০] আল-ইকদুল ফারিদ, ৬/১২৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 ইলমের ক্ষুধা

📄 ইলমের ক্ষুধা


আবু দারদা রা. বলেন, আমি আপনাদের ব্যাপারে আশঙ্কা করি অঢেল নেয়ামত পেয়ে প্রবৃত্তির তাড়নায় ডুবে যাওয়ার। এটা তখনই হবে যখন আপনারা পেট ভরে আহার করবেন কিন্তু ইলম অর্জনের ক্ষেত্রে ক্ষুধার্ত রয়ে যাবেন।

টিকাঃ
[৭২১] হিলয়াতুল আউলিয়া, ১/২১৮

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00