📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 আহলে ইলমদের ভালোবাসুন

📄 আহলে ইলমদের ভালোবাসুন


আবু দারদা রা. বলেন, ইলম অর্জন করুন। যদি তা অর্জন করতে না পারেন, তাহলে আলেমদের ভালোবাসুন। যদি সেটাও না পারেন তাহলে কমপক্ষে তাদের প্রতি ঘৃণা-বিদ্বেষ রাখবেন না।

টিকাঃ
[৭০৬] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ১৭০

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 নফসের চাহিদা ও আমল

📄 নফসের চাহিদা ও আমল


আবু দারদা রা. বলেন, প্রতিদিন সকালে মানুষের প্রবৃত্তি এবং আমল একসঙ্গে উপস্থিত হয়। যদি তার আমলগুলো প্রবৃত্তির অনুগামী হয় তাহলে সেদিনটা মন্দভাবে কেটে যায়। আর যদি প্রবৃত্তি তার আমলের অনুগামী হয় তাহলে সেদিনটা হয় শুভ।

টিকাঃ
[৭০৭] সিফাতুস সাফওয়া, ১/৩২২

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 অন্তরের বিক্ষিপ্ততা

📄 অন্তরের বিক্ষিপ্ততা


আবু দারদা রা. বলেন, হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই অন্তরের বিক্ষিপ্ততা থেকে। তাকে বলা হলো, অন্তরের বিক্ষিপ্ততা কাকে বলে? তিনি বলেন, তা হলো সম্পদের প্রাচুর্য ঘটা। যে কারণে তা বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে যায় আর সে প্রেক্ষিতে অন্তরও বিক্ষিপ্ত হয়ে যায়।

টিকাঃ
[৭০৮] সিফাতুস সাফওয়া, ১/৩২৩

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 আল্লাহর অবাধ্যতা

📄 আল্লাহর অবাধ্যতা


আবু দারদা রা. বলেন, সাবধান! যেন কারও অজান্তেই তার প্রতি মুমিনদের অন্তরগুলো বিদ্বেষী না হয়ে যায়। বলা হলো, এমনটা কীভাবে হতে পারে? তিনি বলেন, কেউ যখন আল্লাহর অবাধ্যতা করতে থাকে আল্লাহ তাআলা তখন তার অজান্তেই মুমিনদের অন্তরে তার প্রতি ঘৃণা-বিদ্বেষ ঢেলে দেন।

টিকাঃ
[৭০৯] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৭২

ফন্ট সাইজ
15px
17px