📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 চতুর্থ শ্রেণির লোক হয়ো না

📄 চতুর্থ শ্রেণির লোক হয়ো না


আবু দারদা রা. বলেন, তুমি আলেম হও কিংবা ছাত্র হও। আলেমদের মজলিসে বসে তাদের মাধ্যমে উপকৃত হও। কিন্তু চতুর্থ শ্রেণির লোক হয়ো না। অন্যথায় ধ্বংস হয়ে যাবে। হাসান বলেন, তিনি চতুর্থ শ্রেণি বলতে উদ্দেশ্য নিয়েছেন বিদআতিদেরকে।
আবু দারদা রা. বলেন, মানুষের মধ্যে তিন শ্রেণি রয়েছে। এক শ্রেণি হলো আলেম। আরেক শ্রেণি হলো ছাত্র। আর তৃতীয় শ্রেণি হলো, উচ্ছৃঙ্খল মানুষ, যাদের মধ্যে কোনো ধরনের কল্যাণ নেই।
তিনি বলেন, মানবজাতির কল্যাণ সাধনের ক্ষেত্রে আলেম ও ছাত্র উভয়ের অবদান রয়েছে। আর বাকি সকল মানুষ হলো উচ্ছৃঙ্খল ধরনের। তাদের মধ্যে কোনো কল্যাণ নেই।

টিকাঃ
[৭০১] সিফাতুস সাফওয়া, ১/৩১৯
[৭০২] হিলয়াতুল আউলিয়া, ১/২১২
[৭০৩] ইহইয়াউ উলুমিদ্দিন, ১/১৭

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে প্রতিযোগিতা করা

📄 আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে প্রতিযোগিতা করা


আবু দারদা রা. বলেন, অর্থসম্পদ এবং সন্তানসন্ততির পরিমাণ বৃদ্ধি পাওয়ার মধ্যে কল্যাণ নেই। বরং কল্যাণ হলো, তোমার সহনশীলতা বৃদ্ধি পাবে। ইলমের ব্যাপ্তি বৃদ্ধি পাবে। আল্লাহর ইবাদত-বন্দেগির ক্ষেত্রে মানুষের সাথে প্রতিযোগিতা করবে। ভালো কাজ করলে, আল্লাহর শুকরিয়া আদায় করবে আর খারাপ কাজ হয়ে গেলে তার কাছে ক্ষমা চাইবে।

টিকাঃ
[৭০৪] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৬৯

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 দরজা তো খোলাই আছে

📄 দরজা তো খোলাই আছে


আবু দারদা রা. বলেন, কেউ রাজাবাদশাদের কাছে যেতে হলে তাদের দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, তাদের জন্য বসে অপেক্ষা করতে হয় অথচ পাশেই রয়েছে এমন এক খোলা দরজা, যাতে গিয়ে ডাক দিলেই রাজাধিরাজ আল্লাহ তাআলা সাড়া দেন, কিছু চাইলেই দান করেন।

টিকাঃ
[৭০৫] আল-ইকদুল ফারিদ, ১/৭৪

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 আহলে ইলমদের ভালোবাসুন

📄 আহলে ইলমদের ভালোবাসুন


আবু দারদা রা. বলেন, ইলম অর্জন করুন। যদি তা অর্জন করতে না পারেন, তাহলে আলেমদের ভালোবাসুন। যদি সেটাও না পারেন তাহলে কমপক্ষে তাদের প্রতি ঘৃণা-বিদ্বেষ রাখবেন না।

টিকাঃ
[৭০৬] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ১৭০

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00