📘 মাতা পিতা ও সন্তানের অধিকার > 📄 আদরের সাথে সংক্ষিপ্ত নাম উচ্চারণ

📄 আদরের সাথে সংক্ষিপ্ত নাম উচ্চারণ


প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো কোনো সময় আদর করে পুরো নাম উচ্চারণের পরিবর্তে সংক্ষিপ্ত নামও নিতেন। যেমন আয়েশার পরিবর্তে আয়েশ এবং ওসমানের পরিবর্তে ওস্ম।
স্নেহ ও ভালোবাসা প্রকাশের জন্য স্বভাবত আপনিও কোনো কোনো সময় এমন করে থাকেন। এতে দোষণীয় কিছু নেই। কেননা এ কাজ নাম বিগড়ানোর জন্য করা হয় না বরং ভালোবাসার আবেগ প্রকাশের জন্য হয়ে থাকে। হযরত আবু সালমা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন:
أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا عَائِشَ : هَذَا جِبْرِيلُ يُقْرِئُ عَلَيْكَ السَّلَامَ قَالَتْ : وَعَلَيْهِ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ قَالَتْ وَهُوَ يَرَى مَالَا أَرَى -
"হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “হে আয়েশা! ইনি জিবরাঈল। তোমাকে সালাম দিচ্ছেন।” এ সময় আয়েশা বললেন, “তাঁর উপরও সালাম এবং আল্লাহর রহমত বর্ষিত হোক।” এবং বললেন, “নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে সব দেখছিলেন যা আমি দেখছিলাম না।”-আল আদাবুল মাফরুজ
কখনো যদি কারো নাম স্মরণ না থাকে এবং তাকে ডাকার প্রয়োজন হয় তাহলেও তাকে কোনো বিশ্রী অথবা খারাপ নামে সম্বোধন করবেন না। কোনো ভালো শব্দ প্রয়োগ করে নিজের দিকে ডাকুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কোনো সময় কারোর নাম স্মরণ থাকতো না তখন তিনি হে আবদুল্লাহর পুত্র! বলে সম্বোধন করতেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00