📘 মাতা পিতা ও সন্তানের অধিকার > 📄 এক আশ্চর্যজনক দৃশ্য

📄 এক আশ্চর্যজনক দৃশ্য


উমরাহ শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মক্কা থেকে প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছিলেন তখন এক ইয়াতীম কন্যা চাচা চাচা বলে দৌঁড়ে এলো-মেয়েটি ছিল হযরত হামজার কন্যা। সে মক্কাতেই ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অগ্রসর হয়ে মেয়েটিকে কোলে উঠিয়ে নিলেন এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কোলে দিতে দিতে বললেন, এটা তোমার চাচার মেয়ে। অতপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু সে মেয়েকে নেয়ার জন্য পরস্পর ঝগড়া করতে লাগলেন।
হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলাল্লাহ! এ শিশু কন্যা আমার পাওয়া উচিত। কেননা, সে আমার চাচার মেয়ে। আর আমিই তার বেশী হকদার। কারণ, তার খালা আমার ঘরে রয়েছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল! এ শিশু কন্যাকে আমার হাওয়ালা করে দিন। মেয়েটির পিতা আমার দীনি ভাই ছিলেন।
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রথম থেকেই তাকে কোলে নিয়ে ছিলেন। তিনি বললেন, হুজুর! এতো আমার বোন এবং প্রথমে আমার কোলেই এসেছে। এজন্য আমারই প্রাপ্য।
মেয়ে প্রতিপালনের এ অস্থিরতা সত্যি আশ্চর্য এবং মনোলোভা দৃশ্য ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনজনের কথাই গভীরভাবে বিবেচনা করলেন এবং শিশু কন্যাটিকে খালার হাওয়ালা করে বললেন, অর্থাৎ খালা মায়ের সমান হয়ে থাকে। -বুখারী

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00