📄 হৃদ্যতা
যে শিশুকে নিজের বুকে নিয়ে দুধ পান করায় সে শিশু দুধ পান ছাড়াও মা'র নিকটে হেফাজতের অনুভূতি লাভ করে। আর এ অনুভূতি সারা জীবনই তার জাগ্রত থাকে এবং মনস্তাত্ত্বিক দিক থেকে তাকে একজন ভালো মানুষ তৈরি করে। দুধের এ সম্পর্ক মা ও শিশুর মধ্যে অটুট বন্ধন সৃষ্টি করে। এ বন্ধন ও মায়া-মমতার সম্পর্ক বাজারে ক্রয়ের বস্তু হতে পারে না।
মানসিক রোগ বিশেষজ্ঞরা বলে থাকেন, এ রোগের বর্ধিত সংখ্যার অন্যতম কারণ হলো আজকাল মানুষ মাতৃস্নেহ থেকে বঞ্চিত। আধুনিক সভ্যতা মা ও শিশুর মধ্যে এক কৃত্রিম প্রাচীর খাড়া করছে। কাঁচের বা প্লাষ্টিকের জীবনহীন বোতল এবং তাতে ভরা পশুর দুধ মা'র নরম বাহু ও সবদিক থেকে পূর্ণ দুধের বিকল্প হতে পারে না। উপরন্তু দুধ পান করানোর সময় মা যে প্রশান্তি লাভ করেন তার কোনো জবাব হয় না।