📄 নাফরমানের নেক কাজ ফলহীন
হযরত ছাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তিনটি গুনাহ এমন যে, তার সাথে কোনো নেকী কাজ দেয় না। প্রথম শিরক, দ্বিতীয় মাতা-পিতার অবাধ্যতা এবং তৃতীয় জিহাদ থেকে পলায়ন।
অন্য এক সাহাবী আমর বিন মাররাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট এক ব্যক্তি এসে বলতে লাগলো, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ এক এবং তিনি ছাড়া কোনো মাবুদ নেই ও আপনি আল্লাহর রাসূল। আমি পাঁচ ওয়াক্ত নামায পড়ি, নিজের মালের যাকাত দেই, রামাদানের রোযা রাখি। একথা শুনে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, যে একথা বলে শেষ করলো সে কিয়ামতের দিন নবী, সিদ্দিক এবং শহীদদের সাথে হবে (এবং তিনি হাতের দু আঙ্গুল উঠালেন), শর্ত হলো সে যেন মাতা-পিতার অবাধ্য বা নাফরমান না হয়।