📘 মাতা পিতা ও সন্তানের অধিকার > 📄 মাতার বদলা

📄 মাতার বদলা


"হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে, একবার হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু জনৈক ইয়েমেনীকে নিজের মাতাকে পিঠে বসিয়ে কা'বা শরীফ তাওয়াফ করতে দেখলেন। সে ব্যক্তি কা'বা তাওয়াফ করছিলেন এবং অত্যন্ত আবেগের সাথে এ কবিতা আবৃত্তি করছিলেন।”
আমি তাঁর ইঙ্গিতে চলনেওয়ালা সওয়ারী উট যখন তাঁর সওয়ারী ভয়ে ভাগে তখন আমি দেইনা ছুট
হযরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে দেখে সে জিজ্ঞেস করলো, বলুন আমি তো মাতার বদলা দিয়ে দিয়েছি। হযরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, মাতার বদলা! এটা তো তাঁর এক 'আহ!' শব্দেরও বদলা হয়নি।

📘 মাতা পিতা ও সন্তানের অধিকার > 📄 মায়ের সাথে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহুর আচরণ

📄 মায়ের সাথে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহুর আচরণ


একবার মারওয়ান রাদিয়াল্লাহু আনহুকে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহুকে কিছু দিনের জন্য নিজের স্থলাভিষিক্ত বানিয়েছিলেন। সে সময় তিনি জুল হুলাইফায় অবস্থান করছিলেন। তাঁর মাতা কিছু দূরে অন্য এক বাড়ীতে ছিলেন। যখনই তিনি বাইরে যাওয়ার ইরাদা করতেন, তখনই প্রথমে এসে মাতার দরজায় দাঁড়াতেন এবং বলতেন, প্রিয় আম্মাজান! আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আম্মাজান ভেতর থেকে বলতেন, প্রিয় পুত্র! ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। অতপর হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলতেন, আম্মাজান! শৈশবকালে যেমন আপনি স্নেহ ও মমতা দিয়ে আমাকে লালন-পালন করেছিলেন তেমনি যেন আল্লাহ পাক আপনার উপর রহম করেন। তিনি জবাবে বলতেন, প্রিয় পুত্র! এ বৃদ্ধ বয়সে তুমি আমার সাথে যে ধরনের সুন্দর আচরণ করেছো এবং আরাম দিয়েছো আল্লাহও যেন তোমার প্রতি সে ধরনের রহমাত নাযিল করেন।
অতপর তিনি যখন বাইরে থেকে আসতেন এবং ঘরে প্রবেশ করতেন তখন তেমনিভাবে মাতাকে সালাম করতেন ও একই কথা বলতেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00