📘 মাযহাব অতীত বর্তমান ও ভবিষ্যৎ > 📄 অধ্যায় সারাংশ

📄 অধ্যায় সারাংশ


১ এ যুগে সকল ধরনের ইজতিহাদ বন্ধ করে দেওয়া হয় এবং চার মাযহাবের যেকোনো একটির অন্ধ অনুসরণকে সকল মুসলিমের জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয়।
২ চারটি মাযহাবের অনুসারীদের মধ্যে সম্পূর্ণ পরস্পরবিরোধী এক ধরনের মানসিকতা জেঁকে বসে এবং মুসলিম উম্মাহ বলতে গেলে চারটি ধর্মীয় সম্প্রদায়ে বিভক্ত হয়ে পড়ে।
৩ ‘আলিমদের লেখনী কেবল পূর্বেকার গ্রন্থগুলোর ব্যাখ্যা রচনা এবং লেখকের মাযহাব প্রচারের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে।
৪ ফিকহশাস্ত্রের আদি বিশুদ্ধতা ও গতিশীলতাকে ফিরিয়ে আনার জন্য কতিপয় সংস্কারকের প্রচেষ্টা ছিল সত্যিই প্রশংসনীয়। তবে, মাযহাবি গোঁড়ামির শেকড় এত গভীরে প্রবেশ করেছিল যে, এর মূলোৎপাটনে তাঁদের আপ্রাণ প্রচেষ্টাও খুব বেশি সফলতা লাভ করেনি।
৫ ইসলামি আইনের আলোকে একটি সংবিধান প্রণয়ন করার প্রয়াস চালানো হয়েছিল, তবে তাও ছিল মাযহাবি দৃষ্টিভঙ্গি দ্বারা প্রভাবিত। এরপর ইউরোপীয় উপনিবেশবাদের আবির্ভাবের ফলে সেগুলো ইউরোপীয় আইন দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়।
৬ সংস্কারমূলক বিভিন্ন আন্দোলনের ফলে সাম্প্রতিক বছরগুলোতে মাযহাবি গোঁড়ামি কিছুটা কমে এসেছে এবং আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তুলনামূলক ফিক্‌হশাস্ত্রের শিক্ষা ব্যাপক বিস্তৃতি লাভ করেছে।
৭ ফিক্‌হশাস্ত্রের বন্ধ্যাত্ব ও অবনতি এবং মাযহাবি দলাদলি আজও ব্যাপকভাবে বিদ্যমান।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00