📘 মাগফিরাতের পথ ও পাথেয় > 📄 মাগফিরাতের উপযুক্ত তাওহীদের স্বরূপ

📄 মাগফিরাতের উপযুক্ত তাওহীদের স্বরূপ


বান্দা যদি তার অন্তরে, মুখে এবং কাজকর্মে তাওহীদের শর্তাবলি পূরণ করতে পারে, একমাত্র আল্লাহ -এর জন্য সবকিছু করতে পারে, তবে তো সে তার দায়িত্ব পূর্ণ করতে পেরেছে। আর যদি কাজকর্মে সকল দায়িত্ব আদায় করতে না পারলেও অন্তত মৃত্যুর সময় মুখে ও অন্তরে তাওহীদের প্রতি পরিপূর্ণ ঈমান প্রকাশ করতে পারে, তাহলে সে অবশ্যই মাগফিরাত লাভ করবে। নিজের যাবতীয় গুনাহের জন্য জাহান্নামে যেতে হলেও সেখানকার চিরস্থায়ী বাসিন্দা হওয়ার চিরদুর্ভাগ্য হতে বেঁচে যাবে।
কেউ যখন সত্য ও সঠিকভাবে তাওহীদের কালিমাকে ধারণ করে, তখন তার মধ্য হতে আল্লাহ ﷻ ব্যতীত অন্য সবকিছুর ভালোবাসা, মর্যাদা, বড়ত্ব, গুরুত্ব, ভয়, আশা এবং আস্থা বের হয়ে যায়। একমাত্র আল্লাহ-এর যাত ও সিফাতের প্রতি একনিষ্ঠ আনুগত্য, ভালোবাসা, ভয়, আশা ও ভরসা তৈরি হয়।
আর তখন তাওহীদের প্রতি দৃঢ় বিশ্বাস তার যাবতীয় গুনাহ ও ভুলভ্রান্তিকে মিটিয়ে দেয়। সাগর পরিমাণ গুনাহও তাওহীদের সামনে মিটে যায়। এ জন্যই কুরআন ও হাদিসের বিভিন্ন স্থানে গুনাহকে সাওয়াবে পরিবর্তনের কথা এসেছে।
তাওহীদ হলো এমন এক আজব পরשমণি, যার সামান্য আলোকচ্ছটা পর্বতসম গুনাহ ও ভুলভ্রান্তিকে পুণ্যের সরোবরে বদলে দিতে পারে।
এক বর্ণনায় রাসূল ﷺ বলেন,
لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا يَسْبِقُهَا عَمَلُ وَلَا تَتْرُكُ ذَنْبًا
“কোনো আমলই ‘লা ইলাহা ইল্লাল্লাহ'-কে অতিক্রম করতে পারে না এবং তা কোনো গুনাহকেই মাফ না করিয়ে ছাড়ে না।”
শাদ্দাদ বিন আউস ও উবাদাহ ইবনু ছামিত বলেন,
كُنَّا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: « هَلْ فِيكُمْ غَرِيبٌ؟ « يَعْنِي أَهْلَ الْكِتَابِ. فَقُلْنَا : لَا يَا رَسُولَ اللهِ. فَأَمَرَ بِغَلْقِ الْبَابِ، وَقَالَ: « ارْفَعُوا أَيْدِيَكُمْ، وَقُولُوا: لَا إِلَهَ إِلَّا اللهُ » فَرَفَعْنَا أَيْدِيَنَا سَاعَةً، ثُمَّ وَضَعَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ ، ثُمَّ قَالَ: « الْحَمْدُ لِلَّهِ اللهُمَّ بَعَثْتَنِي بِهَذِهِ الْكَلِمَةِ، وَأَمَرْتَنِي بِهَا ، وَوَعَدْتَنِي عَلَيْهَا الْجَنَّةَ، وَإِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ » ثُمَّ قَالَ: « أَبْشِرُوا، فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَدْ غَفَرَ لَكُمْ
“একদিন আমরা নবীজি -এর দরবারে উপস্থিত ছিলাম। একসময় তিনি বললেন, 'তোমাদের মধ্যে কি অপরিচিত কেউ আছে? অর্থাৎ 'ইয়াহুদী- খ্রিষ্টান' আহলে কিতাবের কেউ আছে?' আমরা বললাম, 'জি না, ইয়া রাসূলাল্লাহ।' তিনি দরজা বন্ধ করতে বলে বললেন, 'হাত ওঠাও এবং বলো "لَا إِلَهَ إِلَّا اللهُ" 'আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই'।' আমরা তা বলে কিছুক্ষণ হাত উঁচিয়ে রাখলাম। অতঃপর রাসূল নিজের হাত উঁচিয়ে বললেন, 'সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। হে আল্লাহ, আপনি আমাকে এই কালিমা দিয়ে পাঠিয়েছেন। এই কালিমার দাওয়াতের আদেশ করেছেন। এর বিনিময়ে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। নিশ্চয়ই আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন না।' এরপর বললেন, 'তোমরা সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তোমাদের ক্ষমা করে দিয়েছেন'।”
শিবলী বলেন,
مَنْ رَكَنَ إِلَى الدُّنْيَا أَحْرَقَتْهُ بِנָארِهَا ، فَصَارَ رَمَادًا تَذْرُوهُ الرِّيَاحُ، وَمَنْ رَكَنَ إِلَى الْآخِرَةِ أَحْرَقَتْهُ بِنُورِهَا، فَصَارَ ذَهَبًا أَحْمَرَ يُنْتَفَعُ بِهِ، وَمَنْ رَكَنَ إِلَى اللَّهِ، أَحْرَقَهُ نُورُ التَّوْحِيدِ، فَصَارَ جَوْهَرًا لَا قِيمَةَ لَهُ

টিকাঃ
৯৮. সুনানে ইবনে মাজাহ, হাদিস নং: ৩৭৯৭। উম্মে হানী হতে। সনদ যঈফ। অধ্যায়: ৩৩, শিষ্টাচার। অনুচ্ছেদ: ৫৪, 'লা ইলাহা ইল্লাল্লাহ' এর ফযীলত。
১৯. মুসনাদে আহমাদ, হাদিস নং: ১৭১২১। সনদ দুর্বল。

📘 মাগফিরাতের পথ ও পাথেয় > 📄 তাওহীদ অন্তরকে পবিত্র করে

📄 তাওহীদ অন্তরকে পবিত্র করে


অন্তরে যখন ভালোবাসার আগুন জ্বলে ওঠে, তখন তা মহান রব্বুল ইজ্জত আল্লাহ-এর প্রতি নিখাদ ভালোবাসা ব্যতীত বাকি সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে অন্তর হতে বের করে দেয়। তাওহীদের ইয়াকীন এভাবেই বান্দার অন্তরের যাবতীয় কলুষতা দূর করে তাওহীদের পবিত্র বীজ বুনে দেয়।
কবি বলেন,
مَا وَسِعَنِي سَمَائِي وَلَا أَرْضِي *** وَلَكِنْ وَسِعَنِي قَلْبُ عَبْدِي الْمُؤْمِنِ
আসমান জমিন ব্যাপিয়া আমায় ধরেনি কোথাও কেউ
ধরেছে কেবল মুমিন বান্দার প্রেম সাগরের ঢেউ।
কবি বলেন,
غَصَّنِي الشَّوْقُ إِلَيْهِمْ بِرِيقِي *** فَوَاحَرِيقِي فِي الْهَوَى وَاحَرِيقِي
قَدْ رَمَانِي الْحُبُّ فِي لُجِّ بِحْرٍ *** فَخُذُوا بِاللَّهِ كَفَّ الْغَرِيقِ
حَلَّ عِنْدِي حُبُّكُمْ فِي شِغَافِي *** حَلَّ مِنِّي كُلَّ عَقْدٍ وَثِيقٍ
তার কামনায় রুদ্ধ প্রায় জীবনপ্রদীপ খানি,
জ্বলে গেছি তার কামনায় আজ গিয়েছি জ্বলে আমি।
ভালোবাসা তার ফেলেছে আমায় অকূল পাথারে হায়
তুমি না বাঁচালে আল্লাহ আমার রইবে না আর উপায়।
অন্তরে আজ জেগেছে তিয়াস মিলিবে কোথা বারি
বন্ধনে তার দিতে পারি আজ ক্ষুব্ধ সাগর পাড়ি।
تَمَّتْ بِتَوْفِيقِ اللَّهِ الْعَلِيمِ الْحَكِيمِ الْغَفُورِ الرَّحِيمِ

টিকাঃ
১০০. ইসরাইলী বর্ণনা হিসেবে পরিচিত। কেউ এইও বর্ণনাটিকে হাদিস বা হাদিসে কুদসী বলে থাকেন। কিন্তু হাদিসে কুদসী হিসেবে এর কোনো গ্রহণযোগ্য সনদ পাওয়া যায় না। মাজমুআতুল ফাতাওয়া লি-ইবনি তাইমিয়া: ১৮/৩৭৬

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00