📘 মাদারিজুস সালিকীন > 📄 অন্তরের প্রাচুর্য দ্বারা সার্বিক অমুখাপেক্ষিতা পূর্ণতা পায়

📄 অন্তরের প্রাচুর্য দ্বারা সার্বিক অমুখাপেক্ষিতা পূর্ণতা পায়


অন্তরের প্রাচুর্য হলো : অন্তর কেবল আল্লাহ তাআলার সাথেই সম্পর্কিত থাকবে, কোনো প্রকারের উপায়-উপকরণের সাথে নয়। তবে উপায়-উপকরণ ব্যবহার করা দোষের কিছু নয়। অমনোযোগী ও গাফিলদের নিকট উপকরণের আধিক্যই হলো প্রাচুর্যতা। এ কারণেই তাদের অন্তর বাহ্যিক আসবাব-উপকরণের সাথেই সম্পৃক্ত থাকে। কিন্তু জ্ঞানীরা আসবাব-উপকরণের স্রষ্টা আল্লাহর সাথেই কেবল অন্তরকে সম্পৃক্ত রাখেন।
অন্তরের ধনাঢ্যতা আসে আল্লাহ ছাড়া সবকিছু থেকে সম্পর্কচ্ছেদ করার মাধ্যমে এবং লোক দেখানো কথা ও কাজ থেকে মুক্ত থাকার মাধ্যমে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00