📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 কতক মায়ের অতিদ্রুত রাগান্বিত হওয়ার ব্যাধি রয়েছে

📄 কতক মায়ের অতিদ্রুত রাগান্বিত হওয়ার ব্যাধি রয়েছে


কতক মায়ের অতিদ্রুত রাগান্বিত হওয়ার ব্যাধি রয়েছে। আপনার মা যদি এমন হয়ে থাকেন, তাহলে ধৈর্যধারণ করুন। তাঁর সাথে তর্কে লিপ্ত হবেন না। বরং আল্লাহ তাআলার কাছে মায়ের এই ব্যাধির নিরাময় চান এবং আল্লাহর নিকট আবেদন করুন তিনি যেন, আপনার এই ধৈর্যের বিনিময়ে নেকের পাল্লা ভারি করে দেন।

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 একটি কাগজে সবগুলো গুণ লিখুন

📄 একটি কাগজে সবগুলো গুণ লিখুন


একটি কাগজে সবগুলো গুণ লিখুন। অতপর প্রত্যেক এমন পদ্ধতি লিখুন, যেটি অবলম্বন করে আপনি মায়ের মন জয় করতে পারবেন এবং মায়ের সেবা করতে পারেন। মানুষের সাথে আচার-ব্যবহারের উত্তম কৌশলগুলো প্রয়োগ করে আপনি তখনই সফল হবেন, যখন আপনি কারও সাথে এমন আচরণ করবেন যে, তার কাছে মনে হবে সে-ই আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আপনার মায়ের সাথে আপনার আচরণ এমনই সুন্দর, এমনই মমতাপূর্ণ ও ভালোবাসাপূর্ণ হওয়া চাই, যাতে তিনি অনুভব করতে বাধ্য হন যে, এমন চৌকস আচরণ আপনি তিনি ছাড়া আর কারও সাথে করেন না।

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 যাদের মা নেই

📄 যাদের মা নেই


আপনার আশপাশের লোকদের কথা চিন্তা করুন। যাদের মা নেই তাদের কথা ভেবে দেখুন। নিশ্চয়ই তারা অনেক কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে। সুতরাং মায়ের সেবার ক্ষেত্রে কেন ত্রুটি? অথচ আপনার সামনে সর্বক্ষণ সেবার দরজা খোলা। বিধায় এ সুযোগ হাতছাড়া হওয়ার পূর্বেই যথাযথভাবে কাজ আঞ্জাম দিন।

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 পূর্ণ মনোযোগ ও গুরুত্ব স্থাপন করুন

📄 পূর্ণ মনোযোগ ও গুরুত্ব স্থাপন করুন


মা যখন অসুস্থ হন, তখন আপনার সকল সফর বিলম্ব করুন। সব বন্ধন ও যোগাযোগ বাতিল করুন। শুধু মায়ের প্রতি আপনা পূর্ণ মনোযোগ ও গুরুত্ব স্থাপন করুন।

ফন্ট সাইজ
15px
17px