📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 কাউকে মায়ের অবাধ্যতা করতে দেখলে

📄 কাউকে মায়ের অবাধ্যতা করতে দেখলে


যখন কাউকে মায়ের অবাধ্যতা ও নাফরমানিতে লিপ্ত দেখেন, তখন এই দোয়া পড়ুন, الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلَاهُ بِهِ তাহ‍লে এটি অন্যের বিপদে আনন্দিত হওয়ার অনিষ্ট থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করার ক্ষেত্রে কার্যকরি ভূমিকা রাখবে।

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 যে মজলিসে ‘মা’ থাকেন

📄 যে মজলিসে ‘মা’ থাকেন


মজলিসে মায়ের দিকে পিঠ দিয়ে বসবেন না। আপনার সামন থেকে তাঁকে দূরে সরাবেন না। আপনি এব্যাপারেও সন্তুষ্ট থাকবেন না যে, আপনার মা মজলিসের সকলের শেষে থাকুন। আপনি মজলিসে মায়ের সবচেয়ে নিকটে থাকার প্রতি আগ্রহী থাকবেন এবং তাঁর খেদমতে সকলের তুলনায় আপনিই দ্রুত এগিয়ে যাবেন।

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 অভ্যাসে পরিণত করুন

📄 অভ্যাসে পরিণত করুন


যখন মা কোথাও যাওয়ার ইচ্ছা করেন, তখন নিজ হাতে তাঁর জুতো এগিয়ে দিন; তাঁর ব্যবহার করতে দিবেন না। তাঁর সামনা-সামনি হতে আনন্দ বোধ করুন। আর এটিকে তাঁর সাথে আপনার অভ্যাসে পরিণত করুন।

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 আপনি হন প্রথমব্যক্তি

📄 আপনি হন প্রথমব্যক্তি


যারা মায়ের খোঁজ-খবর নেয়, বিভিন্ন প্রেক্ষিতে মাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়, কিংবা কোন কষ্ট বা বিপদের কারণে সমবেদনা জানায়, আপনি তাদের মধ্যে সর্বশেষজন হবেন না। (বরং প্রথমজন হবেন।) এক্ষেত্রে আপনিই দ্রুত এগিয়ে যাবেন। এটি তাঁর নিকট আপনার গুরুত্বের পরিমাণ বৃদ্ধি করবে।

ফন্ট সাইজ
15px
17px