📄 মায়ের সেবা-যত্নের ফযীলত সম্পর্কীয় হাদীস পড়ুন
সব সময় মায়ের সেবা-যত্ন ও আনুগত্যের ফযীলত সম্পর্কীয় হাদীস এবং মায়ের সাথে নেককার ও বুযুর্গদের সদাচরণ ও কুরবানীর ইতিহাস অধ্যয়ন করুন। তাতে মায়ের সেবা-যত্ন ও তাঁর জন্য কঠিনতর কুরবানী করার হিম্মত সৃষ্টি হবে।
📄 কাউকে মায়ের অবাধ্যতা করতে দেখলে
যখন কাউকে মায়ের অবাধ্যতা ও নাফরমানিতে লিপ্ত দেখেন, তখন এই দোয়া পড়ুন, الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلَاهُ بِهِ তাহলে এটি অন্যের বিপদে আনন্দিত হওয়ার অনিষ্ট থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করার ক্ষেত্রে কার্যকরি ভূমিকা রাখবে।
📄 যে মজলিসে ‘মা’ থাকেন
মজলিসে মায়ের দিকে পিঠ দিয়ে বসবেন না। আপনার সামন থেকে তাঁকে দূরে সরাবেন না। আপনি এব্যাপারেও সন্তুষ্ট থাকবেন না যে, আপনার মা মজলিসের সকলের শেষে থাকুন। আপনি মজলিসে মায়ের সবচেয়ে নিকটে থাকার প্রতি আগ্রহী থাকবেন এবং তাঁর খেদমতে সকলের তুলনায় আপনিই দ্রুত এগিয়ে যাবেন।
📄 অভ্যাসে পরিণত করুন
যখন মা কোথাও যাওয়ার ইচ্ছা করেন, তখন নিজ হাতে তাঁর জুতো এগিয়ে দিন; তাঁর ব্যবহার করতে দিবেন না। তাঁর সামনা-সামনি হতে আনন্দ বোধ করুন। আর এটিকে তাঁর সাথে আপনার অভ্যাসে পরিণত করুন।