📄 আপন জীবনে বাস্তবায়িত করুন
সব সময় মাকে রাজি-খুশী রাখার জন্য নতুন নতুন মাধ্যম নিয়ে ভাবুন। আপনার আশপাশের যে সকল লোক পিতা-মাতার অনুগত, তাদের বিভিন্ন অবস্থা নিয়ে চিন্তা করুন। তাদের চিন্তা-চেতনা ও ধ্যানধারণা লেখে রাখুন। আর মায়ের বেলায় তা আপন জীবনে বাস্তবায়িত করুন।
📄 কথা কাটবেন না
কখনো মায়ের কথাকে কাটবেন না ও খণ্ডন করবেন না। তাঁর কথার মাঝে অনায়েসেই আপনার কথা শুরু করবেন না। তিনি আপনার সাথে কথা বলা অবস্থায় আপনি অন্যের কথার দিকে কান দিবেন না। আপনার কর্ণ তাঁর অনুগামী করুন এবং আপনার কলম তাঁকে প্রদান করুন।
📄 মায়ের সেবা-যত্নের ফযীলত সম্পর্কীয় হাদীস পড়ুন
সব সময় মায়ের সেবা-যত্ন ও আনুগত্যের ফযীলত সম্পর্কীয় হাদীস এবং মায়ের সাথে নেককার ও বুযুর্গদের সদাচরণ ও কুরবানীর ইতিহাস অধ্যয়ন করুন। তাতে মায়ের সেবা-যত্ন ও তাঁর জন্য কঠিনতর কুরবানী করার হিম্মত সৃষ্টি হবে।
📄 কাউকে মায়ের অবাধ্যতা করতে দেখলে
যখন কাউকে মায়ের অবাধ্যতা ও নাফরমানিতে লিপ্ত দেখেন, তখন এই দোয়া পড়ুন, الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلَاهُ بِهِ তাহলে এটি অন্যের বিপদে আনন্দিত হওয়ার অনিষ্ট থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করার ক্ষেত্রে কার্যকরি ভূমিকা রাখবে।