📄 মূল্য নিবেন না
যখন মায়ের জন্য প্রয়োজনীয় বিষয়াদি ক্রয় করেন কিংবা তাঁর আবশ্যকীয় বস্তু এনে দেন তাহলে এগুলোর মূল্য নিবেন না। বরং এগুলো তাঁকে হাদিয়া হিসেবে দিবেন।
📄 যদি মা ব্যাংকিং অ্যাকাউন্টে কাজ করতে সক্ষম হন
যদি মা ব্যাংকিং একাউন্টে কাজ করতে সক্ষম হন, তাহলে তাঁর জন্য একটি বিশেষ ব্যাংক একাউন্ট খুলে দিন। সেই সাথে তাঁকে শিখিয়ে দিন যে, তিনি কিভাবে মুদ্রার মেশিনারির সাথে কাজ করবেন। সুতরাং আপনি যেন তাঁকে এর কিছু বৈশিষ্ট্য প্রদান করলেন।
📄 যদি কোন অপরাধ করে ফেলেন
যখন আপনি মায়ের হকের ব্যাপারে কোন অপরাধ বা ত্রুটি করে ফেলেন, তাহলে তাঁর নিকট যে লোকটি খুব সম্মানিত, তাকে মধ্যস্থতাকারী বানান। যাতে করে মা আপনার ওযর গ্রহণ করেন এবং আপনার অপরাধ ক্ষমা করেন।
📄 তাঁর বার্ধক্য উপলব্ধি হয়
যখন মায়ের বয়স ভারি হয়ে যায়, তাঁর ক্ষেত্রে এমন কোন শব্দ বা উপাধি ব্যবহার করবেন না, যেটির কারণে তাঁর বার্ধক্য উপলব্ধি হয়। সুতরাং বৃদ্ধা, বয়স্কা, বুড়ি এ সব শব্দ তাঁকে কখনো দুঃচিন্তায় ফেলতে পারে, কখনো বা মনে আঘাত দিতে পারে।
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন- গোস্বার বহিঃপ্রকাশ প্রকৃত বীরত্ব নয়; গোস্বাকালে নিজেকে সংযত রাখাই প্রকৃত বীরত্ব। [সহীহ বুখারী]