📄 যদি বিপরীত মতামত প্রকাশ করেন
যদি আপনার মা আপনার মতামতের বিপরীত মতামত প্রকাশ করেন, তাহলে নিজের মতামতের উপর অবিচল থাকবেন না ও পক্ষপাতিত্ব করবেন না। বরং তাঁর সমস্ত মতামত গ্রহণ করুন, যদিও তা ভুল হয়। তবে যদি তাঁর মতটি আল্লাহ তাআলার নাফরমানি জাতীয় হয় তাহলে মানা যাবে না। তবে এ ক্ষেত্রে আপনি চেষ্টা করুন, আপনার মতামতকে এমনভাবে প্রাধান্য দিতে যেন তাকে তাঁর প্রবৃত্তির পক্ষপাতিত্ব এবং ভ্রান্তির ছায়ায় আশ্রয় নেওয়া থেকে দূরে রাখে।
📄 যদি পত্রিকা পড়তে আগ্রহী হন
মা যদি পত্রিকা-ম্যাগাজিন পড়তে আগ্রহী হন, তাহলে তাঁর জন্য উপযোগী হয় এমন একটি পত্রিকা পড়ার ব্যবস্থা করে দিন।
📄 চাওয়ার পূর্বেই উপস্থিত করবেন
সব সময় মায়ের নিকট তাঁর প্রয়োজনীয় মালামাল পেশ করুন। তাঁকে আপনার নিকট এগুলো চাওয়ার সুযোগ দিবেন না। বরং চাওয়ার পূর্বেই উপস্থিত করবেন।
📄 মূল্য নিবেন না
যখন মায়ের জন্য প্রয়োজনীয় বিষয়াদি ক্রয় করেন কিংবা তাঁর আবশ্যকীয় বস্তু এনে দেন তাহলে এগুলোর মূল্য নিবেন না। বরং এগুলো তাঁকে হাদিয়া হিসেবে দিবেন।