📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 যদি অন্যের বিবাহবন্ধনে

📄 যদি অন্যের বিবাহবন্ধনে


যদি আপনার “মা” আপনার পিতা ব্যতীত অন্য কোন পুরুষের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন, তাহলে তাঁকে যথাযথ সম্মান করবেন এবং তাঁর সাথে উত্তম ব্যবহার করবেন। আর মাতাকে বিভিন্ন উপলক্ষ্যে ও উপযোগী সময়ে নানান প্রকার হাদিয়া-তুহফা প্রদান করবেন। এতে মায়ের মন প্রশান্তি লাভ করবে।

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 তাঁর উপদেশ গ্রহণ করবেন

📄 তাঁর উপদেশ গ্রহণ করবেন


যদি মা আপনার পিতা ব্যতীত অন্য কোন পুরুষের বিবাহবন্ধনে আবদ্ধ থাকেন, তাহলে সেই লোককে যথাযথ সম্মান দেখাবেন। আপনার কোন কোন বিষয়ে তাঁর সাথে পরামর্শ করবেন এবং তাঁর উপদেশ গ্রহণ করবেন।

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 যোগাযোগ করুন

📄 যোগাযোগ করুন


যারা আপনার মাকে মায়া-মহব্বত ও সম্মান করে, তাদের সাথে টেলিফোন ও মোবাইলের মাধ্যমে যোগাযোগ করুন। আপনার মাকেও তাদের সাথে যোগাযোগ করতে দিন।

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- সকল আদমসন্তানের আমল প্রতি বৃহস্পতিবার (জুমুআর রাত) উপস্থাপন করা হয়, তখন আত্মীয়তার বন্ধন ছিন্নকারীর আমল অগ্রাহ্য থেকে যায়। [মুসনাদে আহমদ : ১০২৭২]

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 সংকীর্ণতার পরিচয় দিবেন না

📄 সংকীর্ণতার পরিচয় দিবেন না


যখন মা বার্ধক্যে উপনীত হন, তাঁর দুর্বলতার প্রতি সদয়বান হোন। চলার সময় তাঁর হাত ধরে সাহায্য করুন। তাঁকে প্রয়োজনীয় বস্তুসমূহ প্রদান করুন। তাঁর সাথে সংকীর্ণতার পরিচয় দিবেন না এবং সহযোগিতায় ত্রুটি করবেন না।

ফন্ট সাইজ
15px
17px