📄 আমাদের জন্য উচিত
ভাই-বোনদেরকে মায়ের আনুগত্য ও সদ্ব্যবহার শিক্ষা দেওয়া এবং তাদের মাঝে প্রতিযোগিতার আগ্রহ ছড়িয়ে দেওয়া মা ও সন্তানদের জন্য সৌভাগ্য ও কল্যাণ বয়ে আনে। সুতরাং আমাদের জন্য ভাই-বোনদেরকে এই ফযিলত শিক্ষা দেওয়া উচিত।
📄 যদি একে অপর থেকে পৃথক হয়ে যান
যদি পিতা-মাতা একে অপর থেকে পৃথক হয়ে যান, তাহলে এ ক্ষেত্রে তাঁদের কারো বিপক্ষে এমন কিছু করবেন না যা তিনি অপছন্দ করেন।
📄 যাতে সংসারের নৌকা রক্ষা পায়
পরিবারে কোন পারিবারিক সমস্যা দেখা দিলে, কূটনৈতিক পদ্ধতিতে কার্যকর ভূমিকা পেশ করুন যাতে সংসারের নৌকা রক্ষা পায়।
📄 যদি অন্যের বিবাহবন্ধনে
যদি আপনার “মা” আপনার পিতা ব্যতীত অন্য কোন পুরুষের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন, তাহলে তাঁকে যথাযথ সম্মান করবেন এবং তাঁর সাথে উত্তম ব্যবহার করবেন। আর মাতাকে বিভিন্ন উপলক্ষ্যে ও উপযোগী সময়ে নানান প্রকার হাদিয়া-তুহফা প্রদান করবেন। এতে মায়ের মন প্রশান্তি লাভ করবে।