📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 তড়িঘড়ি করে কথা বলবে না

📄 তড়িঘড়ি করে কথা বলবে না


সন্তানদের জন্য উচিত হবে, যদি তারা মায়ের সাথে সালাম আদান-প্রদানের জন্য যোগাযোগ করে, তাহলে তড়িঘড়ি করে কথা বলবে না। বরং ধীরস্থিরভাবে কথা বলবে। মায়ের কাছ থেকে তাঁর চাওয়া-পাওয়া শুনবে। সুতরাং আমাদের জন্য সমীচীন হচ্ছে তাঁর অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করা। তাঁর নিকট আমাদের জীবনের সুন্দর সুন্দর ঘটনা বর্ণনা করা। আমাদের অবস্থা সম্পর্কে তাঁকে নিশ্চিন্ত করা। আর এগুলো সব করতে হবে কথা দীর্ঘ হয়ে গেলে বা সময় স্বল্প হলে বিরক্তিবোধ ও অসন্তোষ ছাড়াই। এমনিভাবে তিনি নিজ থেকে কথা শেষ করার পূর্বে কথা বলা শেষ না করা।

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 কথা বলার আদব মানা

📄 কথা বলার আদব মানা


মা যে মজলিসে থাকেন, সেখানে আমরা কথা বলার আদব-কায়দা মেনে চলব। সেখানে উঁচু স্বরে কথা বলব না, তর্কবিতর্ক ও কথা কাটাকাটি করব না। আর না এমন কোন বিষয় উল্লেখ করব, যেটা মা অপছন্দ করেন। 'আপনি' শব্দ ব্যবহার করবেন। মার কথা পুরো মনোযোগ দিয়ে শুনবেন, কথার মধ্যে কথা বলবেন না। কথা শেষ হওয়ার পর যদি কোনও কথা বুঝে না আসে তাহলে জিজ্ঞেস করে নিবেন।

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 আপনার সফরের স্মৃতি থাকবে

📄 আপনার সফরের স্মৃতি থাকবে


যখন আপনি সফর থেকে ফিরে আসেন, তখন মাকে এমন কিছু হাদিয়া দিন, যা আপনি সে এলাকা থেকে নিয়ে এসেছেন, যেখান থেকে প্রত্যাবর্তন করেছেন। তাহলে নিশ্চয়ই এই হাদিয়ার মধ্যে মায়ের জন্য আপনার সফরের স্মৃতি থাকবে এবং আপনার প্রত্যাবর্তন তাঁর জন্য আনন্দ বৃদ্ধির কারণ হবে।

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 এটি একটি মনোমুগ্ধকর পদক্ষেপ

📄 এটি একটি মনোমুগ্ধকর পদক্ষেপ


যে সব জায়গায় আপনার মা ছোটবেলায় বসবাস করেছেন, অথবা দাম্পত্যজীবনের প্রথম দিনগুলো কাটিয়েছেন, সে সব জায়গার একটা বিশেষ অবস্থান রয়েছে। আমরা কি কখনো তাঁকে সে জায়গায় নিয়ে যাওয়ার এবং তাঁকে সেখানকার সুদিনগুলোর কথা আলোচনা করতে দেওয়ার বিষয়ে ভেবে দেখেছি? এটি একটি মনোমুগ্ধকর পদক্ষেপ, যা মাকে তাঁর ছোটবেলার কিংবা যৌবনকালের হারিয়ে যাওয়া দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যায়।

ফন্ট সাইজ
15px
17px