📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 মা যখন বয়োবৃদ্ধা হয়ে যান

📄 মা যখন বয়োবৃদ্ধা হয়ে যান


মা যখন বয়োবৃদ্ধা হয়ে যান, তখন মাঝে মাঝে তাঁর বান্ধবীদের জন্য কিছু হাদিয়া সংগ্রহ করা যেতে পারে তাঁর জনপ্রিয়তার উদ্দেশ্যে। আর সেগুলোর প্যাকিং সম্পূর্ণ করা হবে চিত্তাকর্ষক ডিজাইনে। আর তা হবে এ জন্য যে, মা যেন এগুলো তাঁর বান্ধবী ও পরিচিতদেরকে হাদিয়া দিতে পারেন।

'যেসব নারী-পুরুষ দান করে।' [সূরা আহযাব : ৩৫]

'যারা আল্লাহর রাস্তায় স্বীয় ধন-সম্পদ ব্যয় করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এবং নিজেদের মনকে সুদৃঢ় করার জন্যে, তাদের উদাহরণ টিলায় অবস্থিত বাগানের ন্যায়, যাতে প্রবল বৃষ্টিপাত হয়, অতঃপর তা দ্বিগুণ ফসল দান করে। যদি প্রবল বৃষ্টিপাত না-ও হয়, তবে হাল্কা বর্ষণই যথেষ্ট।' [সূরা বাকারা : ২৬৫]

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 তড়িঘড়ি করে কথা বলবে না

📄 তড়িঘড়ি করে কথা বলবে না


সন্তানদের জন্য উচিত হবে, যদি তারা মায়ের সাথে সালাম আদান-প্রদানের জন্য যোগাযোগ করে, তাহলে তড়িঘড়ি করে কথা বলবে না। বরং ধীরস্থিরভাবে কথা বলবে। মায়ের কাছ থেকে তাঁর চাওয়া-পাওয়া শুনবে। সুতরাং আমাদের জন্য সমীচীন হচ্ছে তাঁর অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করা। তাঁর নিকট আমাদের জীবনের সুন্দর সুন্দর ঘটনা বর্ণনা করা। আমাদের অবস্থা সম্পর্কে তাঁকে নিশ্চিন্ত করা। আর এগুলো সব করতে হবে কথা দীর্ঘ হয়ে গেলে বা সময় স্বল্প হলে বিরক্তিবোধ ও অসন্তোষ ছাড়াই। এমনিভাবে তিনি নিজ থেকে কথা শেষ করার পূর্বে কথা বলা শেষ না করা।

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 কথা বলার আদব মানা

📄 কথা বলার আদব মানা


মা যে মজলিসে থাকেন, সেখানে আমরা কথা বলার আদব-কায়দা মেনে চলব। সেখানে উঁচু স্বরে কথা বলব না, তর্কবিতর্ক ও কথা কাটাকাটি করব না। আর না এমন কোন বিষয় উল্লেখ করব, যেটা মা অপছন্দ করেন। 'আপনি' শব্দ ব্যবহার করবেন। মার কথা পুরো মনোযোগ দিয়ে শুনবেন, কথার মধ্যে কথা বলবেন না। কথা শেষ হওয়ার পর যদি কোনও কথা বুঝে না আসে তাহলে জিজ্ঞেস করে নিবেন।

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 আপনার সফরের স্মৃতি থাকবে

📄 আপনার সফরের স্মৃতি থাকবে


যখন আপনি সফর থেকে ফিরে আসেন, তখন মাকে এমন কিছু হাদিয়া দিন, যা আপনি সে এলাকা থেকে নিয়ে এসেছেন, যেখান থেকে প্রত্যাবর্তন করেছেন। তাহলে নিশ্চয়ই এই হাদিয়ার মধ্যে মায়ের জন্য আপনার সফরের স্মৃতি থাকবে এবং আপনার প্রত্যাবর্তন তাঁর জন্য আনন্দ বৃদ্ধির কারণ হবে।

ফন্ট সাইজ
15px
17px