📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 তবে সন্তানের জন্য মায়ের ক্ষেত্রে নয়

📄 তবে সন্তানের জন্য মায়ের ক্ষেত্রে নয়


“অনেক দিন পরপর সাক্ষাৎ করলে, মহব্বত বৃদ্ধি পায়” কথাটি বিভিন্ন অবস্থায় সকলের ক্ষেত্রে প্রযোজ্য, তবে সন্তানের জন্য মায়ের ক্ষেত্রে নয়। কেননা, মা তাঁর সন্তানদেরকে দেখে বিরক্ত হন না। অতএব আপনি যদি মায়ের অন্তরে আপনার মহব্বত বৃদ্ধি করতে চান, তবে সব সময় দেখা-সাক্ষাৎ বজায় রাখুন।

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 যোগাযোগের আধুনিক যন্ত্র-পাতি

📄 যোগাযোগের আধুনিক যন্ত্র-পাতি


মাকে যোগাযোগের আধুনিক যন্ত্র-পাতি ও আসবাব-পত্র প্রদান করুন। (যেমন, মোবাইল, টেলিফোন ইত্যাদি) সেই সাথে তাঁকে এগুলোর ব্যবহার পদ্ধতি এবং এগুলো দিয়ে উপকৃত হওয়ার পন্থা শিক্ষা দিন। এগুলোর খরচপাতি ও বিল আপনি নিজেই পরিশোধ করুন। এতে করে আপনি মায়ের সেবার সাওয়াব পাবেন এবং যারা এর মাধ্যমে যোগাযোগ করবে, তাদেরও সাওয়াব পাবেন।

বনু খাসআম গোত্রীয় এক ব্যক্তি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, কোন কাজটি আল্লাহর অধিক প্রিয়? রাসুল বললেন, আল্লাহর উপর বিশ্বাস। লোকটি বলল, তারপর কোনটি? তিনি বললেন, আত্মীয়তার বন্ধন মিলন। [আবু ইয়ালা]

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 মা যদি নিজেই মোবাইল ব্যবহারের সামর্থ রাখেন

📄 মা যদি নিজেই মোবাইল ব্যবহারের সামর্থ রাখেন


মা যদি নিজেই মোবাইল ব্যবহারের সামর্থ রাখেন, তাহলে আপনার জন্য উত্তম হবে তাঁর জন্য সুন্দর ভাষ্য নির্বাচন করা এবং সেখান থেকে তা তাঁর জন্য পাঠিয়ে দেওয়া। নিশ্চয়ই এটি মায়ের মনে গেঁথে থাকবে এবং তাঁর নৈকট্য বৃদ্ধি করবে।

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 মা যখন বয়োবৃদ্ধা হয়ে যান

📄 মা যখন বয়োবৃদ্ধা হয়ে যান


মা যখন বয়োবৃদ্ধা হয়ে যান, তখন মাঝে মাঝে তাঁর বান্ধবীদের জন্য কিছু হাদিয়া সংগ্রহ করা যেতে পারে তাঁর জনপ্রিয়তার উদ্দেশ্যে। আর সেগুলোর প্যাকিং সম্পূর্ণ করা হবে চিত্তাকর্ষক ডিজাইনে। আর তা হবে এ জন্য যে, মা যেন এগুলো তাঁর বান্ধবী ও পরিচিতদেরকে হাদিয়া দিতে পারেন।

'যেসব নারী-পুরুষ দান করে।' [সূরা আহযাব : ৩৫]

'যারা আল্লাহর রাস্তায় স্বীয় ধন-সম্পদ ব্যয় করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এবং নিজেদের মনকে সুদৃঢ় করার জন্যে, তাদের উদাহরণ টিলায় অবস্থিত বাগানের ন্যায়, যাতে প্রবল বৃষ্টিপাত হয়, অতঃপর তা দ্বিগুণ ফসল দান করে। যদি প্রবল বৃষ্টিপাত না-ও হয়, তবে হাল্কা বর্ষণই যথেষ্ট।' [সূরা বাকারা : ২৬৫]

ফন্ট সাইজ
15px
17px