📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 মায়ের জন্য কিছু ওয়াকফ করা

📄 মায়ের জন্য কিছু ওয়াকফ করা


মায়ের জন্য কিছু ওয়াক্‌ফ করা একটি যথোপযোগী কাজ। এটি সন্তানদের পক্ষ থেকে হাদিয়ার ন্যায় পেশ করা হবে। তাছাড়া এটি মায়ের ঋণ পরিশোধের একটি অংশও বটে। যে সকল বিষয় শান্তি বয়ে আনে এবং দুশ্চিন্তা-পেরেশানি ও দুঃখ-দুর্দশা দূরে করে, তার মধ্যে অন্যের প্রতি দয়া প্রদর্শন করা ও দান-সাদকা করা অন্যতম।

‘আমি তোমাদেরকে যে রিযিক দান করেছি, তা থেকে ব্যয় কর।’ [সূরা বাকারা : ২৬৪]

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 একেক সন্তানের একেক গুণ

📄 একেক সন্তানের একেক গুণ


সন্তানদের মধ্যে একেকজনের একেকরকম গুণ থাকে। একজনের একটি গুণ থাকে যা অপরজনের থাকে না। তাদের কেউ কেউ হয় পরিশ্রমী। কেউবা হয় সঠিক বিবেচনার অধিকারী। আবার কেউবা হয় আনন্দদাতা ইত্যাদি। সুতরাং কতই না উত্তম হবে প্রতিটি সন্তান যদি মায়ের মহব্বত-ভালবাসার জন্য স্বতন্ত্র গুণের অধিকারী হয় এবং সেই গুণগুলোর মাধ্যমে মাকে সাহায্য করে, মায়ের সুখের জন্য সেগুলো কাজে লাগায়।

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 তবে সন্তানের জন্য মায়ের ক্ষেত্রে নয়

📄 তবে সন্তানের জন্য মায়ের ক্ষেত্রে নয়


“অনেক দিন পরপর সাক্ষাৎ করলে, মহব্বত বৃদ্ধি পায়” কথাটি বিভিন্ন অবস্থায় সকলের ক্ষেত্রে প্রযোজ্য, তবে সন্তানের জন্য মায়ের ক্ষেত্রে নয়। কেননা, মা তাঁর সন্তানদেরকে দেখে বিরক্ত হন না। অতএব আপনি যদি মায়ের অন্তরে আপনার মহব্বত বৃদ্ধি করতে চান, তবে সব সময় দেখা-সাক্ষাৎ বজায় রাখুন।

📘 মা কে খুশী করার ১৫০ উপায় 📄 যোগাযোগের আধুনিক যন্ত্র-পাতি

📄 যোগাযোগের আধুনিক যন্ত্র-পাতি


মাকে যোগাযোগের আধুনিক যন্ত্র-পাতি ও আসবাব-পত্র প্রদান করুন। (যেমন, মোবাইল, টেলিফোন ইত্যাদি) সেই সাথে তাঁকে এগুলোর ব্যবহার পদ্ধতি এবং এগুলো দিয়ে উপকৃত হওয়ার পন্থা শিক্ষা দিন। এগুলোর খরচপাতি ও বিল আপনি নিজেই পরিশোধ করুন। এতে করে আপনি মায়ের সেবার সাওয়াব পাবেন এবং যারা এর মাধ্যমে যোগাযোগ করবে, তাদেরও সাওয়াব পাবেন।

বনু খাসআম গোত্রীয় এক ব্যক্তি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, কোন কাজটি আল্লাহর অধিক প্রিয়? রাসুল বললেন, আল্লাহর উপর বিশ্বাস। লোকটি বলল, তারপর কোনটি? তিনি বললেন, আত্মীয়তার বন্ধন মিলন। [আবু ইয়ালা]

ফন্ট সাইজ
15px
17px