📄 যদি নাতী-নাতনীর সংখ্যা বেশী হয়
যদি নাতী-নাতনীর সংখ্যা বেশী হয়, তাহলে অতি উত্তম কাজ হবে, মায়ের সাথে সাক্ষাতের দিনগুলোকে পালাক্রমে নির্ধারণ করলে। কেননা, এটা যুক্তিসঙ্গত নয় যে, একই দিনে সব ছেলে-মেয়ে ও নাতী-নাতনী তাঁর নিকট ভিড় জমাবে। (আর অন্য দিন একেবারে শূন্য থাকবে) কেননা, তিনি তাদের জন্য মানসিকভাবে প্রস্তুত হতে অপারগ হয়ে পড়বেন অথচ তাদের ভালবাসা তাঁকে এই অপারগতা ও কষ্ট প্রকাশ করতে দিবে না।
📄 যাদের সন্তান বেশী
যাদের সন্তানের সংখ্যা বেশী তাদের জন্য উচিত উপযোগী কোন স্থানে একত্র হওয়া। যেমন ধরুন, কোন বিশ্রামাগারে, খোলামেলা কোলাহল মুক্ত সুন্দর কোন জায়গায়, কিংবা কোন বাগানে। এর কারণ হচ্ছে, বৃদ্ধকালে মায়েরা বাচ্চাদের শোরগোল-হৈচৈ সহ্য করতে পারেন না।
📄 মায়ের জন্য কিছু ওয়াকফ করা
মায়ের জন্য কিছু ওয়াক্ফ করা একটি যথোপযোগী কাজ। এটি সন্তানদের পক্ষ থেকে হাদিয়ার ন্যায় পেশ করা হবে। তাছাড়া এটি মায়ের ঋণ পরিশোধের একটি অংশও বটে। যে সকল বিষয় শান্তি বয়ে আনে এবং দুশ্চিন্তা-পেরেশানি ও দুঃখ-দুর্দশা দূরে করে, তার মধ্যে অন্যের প্রতি দয়া প্রদর্শন করা ও দান-সাদকা করা অন্যতম।
‘আমি তোমাদেরকে যে রিযিক দান করেছি, তা থেকে ব্যয় কর।’ [সূরা বাকারা : ২৬৪]
📄 একেক সন্তানের একেক গুণ
সন্তানদের মধ্যে একেকজনের একেকরকম গুণ থাকে। একজনের একটি গুণ থাকে যা অপরজনের থাকে না। তাদের কেউ কেউ হয় পরিশ্রমী। কেউবা হয় সঠিক বিবেচনার অধিকারী। আবার কেউবা হয় আনন্দদাতা ইত্যাদি। সুতরাং কতই না উত্তম হবে প্রতিটি সন্তান যদি মায়ের মহব্বত-ভালবাসার জন্য স্বতন্ত্র গুণের অধিকারী হয় এবং সেই গুণগুলোর মাধ্যমে মাকে সাহায্য করে, মায়ের সুখের জন্য সেগুলো কাজে লাগায়।