📄 অতি দ্রুত পদক্ষেপ নিন
আপনার ছেলে-মেয়ে যখন ঘরের কোন আসবাব-পত্র কিংবা মূল্যবান কোন বস্তু নষ্ট করতে থাকে, তখন এই বিঘ্নতামূলক কাজ বন্ধ করতে নিজ থেকেই অতি দ্রুত পদক্ষেপ নিন। কোনটা নষ্ট করে ফেললে তার চেয়ে আরো ভালটা এনে দিন।
📄 অসুস্থ অবস্থায় মানুষের মন-মেজাজ
অসুস্থ থাকা অবস্থায় মানুষের মন-মেজাজ পরিবর্তন হয়ে যায়। সুতরাং আমাদের জন্য উত্তম কাজ হবে অসুস্থ হলে মায়ের সাথে সাক্ষাৎ করতে যাওয়া এবং মন-মেজাজ ভাল রাখার ব্যাপারে তাঁকে সাহায্য করা। তবে তখন আমাদের সতর্ক থাকতে হবে যে, বাচ্চাদেরকে একত্র করে যেন মাকে বিরক্ত করে না তুলি এবং কষ্ট না দেই।
📄 যদি নাতী-নাতনীর সংখ্যা বেশী হয়
যদি নাতী-নাতনীর সংখ্যা বেশী হয়, তাহলে অতি উত্তম কাজ হবে, মায়ের সাথে সাক্ষাতের দিনগুলোকে পালাক্রমে নির্ধারণ করলে। কেননা, এটা যুক্তিসঙ্গত নয় যে, একই দিনে সব ছেলে-মেয়ে ও নাতী-নাতনী তাঁর নিকট ভিড় জমাবে। (আর অন্য দিন একেবারে শূন্য থাকবে) কেননা, তিনি তাদের জন্য মানসিকভাবে প্রস্তুত হতে অপারগ হয়ে পড়বেন অথচ তাদের ভালবাসা তাঁকে এই অপারগতা ও কষ্ট প্রকাশ করতে দিবে না।
📄 যাদের সন্তান বেশী
যাদের সন্তানের সংখ্যা বেশী তাদের জন্য উচিত উপযোগী কোন স্থানে একত্র হওয়া। যেমন ধরুন, কোন বিশ্রামাগারে, খোলামেলা কোলাহল মুক্ত সুন্দর কোন জায়গায়, কিংবা কোন বাগানে। এর কারণ হচ্ছে, বৃদ্ধকালে মায়েরা বাচ্চাদের শোরগোল-হৈচৈ সহ্য করতে পারেন না।