📄 পরামর্শ মেনে চলুন
আপনার নিজস্ব বিষয়ে মায়ের সাথে পরামর্শ করুন। তাঁর উপদেশ অনুসারে কাজ করুন। তাঁর পরামর্শ মেনে চলুন। বরং তাঁর ব্যাপারে গর্ববোধকারী হোন। তাঁর কাজ-কারবারে অন্যরা সন্তুষ্ট হোক, আর অসন্তুষ্ট হোক, আপনি অবশ্যই সন্তুষ্ট থাকবেন। আর এই সবগুলো তখন প্রযোজ্য হবে, যদি তা শরীয়ত বিরোধী না হয় এবং প্রচলন পরিপন্থী না হয়।
📄 মায়ের সামনে কিভাবে বসবেন?
মা যে মজলিসে বসে আছেন, সেখানে আপনি এমনভাবে বসুন, যেন মায়ের মান-মর্যাদা ও ব্যক্তিত্বের উপযোগী হয়।
📄 পানাহারের আদব মেনে চলুন
মায়ের সামনে পানাহারের আদব মেনে চলুন। তাঁর মন যে সব খাবার খেতে ও পানীয় পান করতে চায়, সেগুলো এনে তাঁর সামনে পেশ করুন। তাঁর পছন্দের প্রস্তাবিত বস্তুর ব্যবস্থা করুন।
📄 মনমানসিকতা উপলব্ধির চেষ্টা করুন
মায়ের ব্যক্তিত্ব ও মনমানসিকতা উপলব্ধি করার চেষ্টা করুন এবং সেই অনুসারে তাঁর সাথে আচার-ব্যবহার করুন। তাঁর জীবনের গতি-বেধ বুঝে নিন এবং তাঁর সাথে তৎ উপযোগী মোয়ামেলা করুন। তাঁর আগ্রহ ও রুচি জেনে নিন এবং তাঁকে সেগুলো বেশী বেশী প্রদান করুন। আপনি আপনার মার জীবনের সকল স্তরকে উত্তমরূপে বুঝুন। বয়স অনুযায়ী তাঁর সঙ্গে সদাচার অবলম্বন করুন।